• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয় দাউদকান্দি মডেল থানা, কুমিল্লা জেলার পুলিশ কর্তৃক বিভিন্ন মামলার আসামি গ্রেফতার ফার্মগেটে মৌমাছি ও বিষাক্ত ভিমরুলের তাণ্ডব: ঘুমের ঘরেও রেহাই পাচ্ছে না শিশুরা, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও এসআরবি-৫-এর প্রেস ব্রিফিং

মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

Montu Rahman / ৭ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতি লিঃ-এর পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় সমিতির নেতৃবৃন্দ পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং আয়োজকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
সমিতির নেতৃবৃন্দ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন জোতবাজার বণিক সমবায় সমিতি লিঃ-এর সভাপতি মোজাহারুল ইসলাম (বাদশা), সহসভাপতি বাবুল হোসেন, সম্পাদক মোঃ আব্দুল মজিদ মন্ডল সম্রাট, সদস্য গোলাম হোসেন, আলমগীর হোসেন, জামাল আহমেদ, সজিবুর রহমান এবং সমিতির অফিস স্টাফ সাধন কুমার।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করেন এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD