শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতি লিঃ-এর পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় সমিতির নেতৃবৃন্দ পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং আয়োজকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
সমিতির নেতৃবৃন্দ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন জোতবাজার বণিক সমবায় সমিতি লিঃ-এর সভাপতি মোজাহারুল ইসলাম (বাদশা), সহসভাপতি বাবুল হোসেন, সম্পাদক মোঃ আব্দুল মজিদ মন্ডল সম্রাট, সদস্য গোলাম হোসেন, আলমগীর হোসেন, জামাল আহমেদ, সজিবুর রহমান এবং সমিতির অফিস স্টাফ সাধন কুমার।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করেন এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.