• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ঢাকায় ডিবি পুলিশের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ পেশাদার ১ মাদক কারবারী গ্রেফতার পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ গাঁজাসহ আটকের পর ছাত্রদল থেকে বহিষ্কার শাকিল ইয়াবা সেবনের দায়ে সোনারগাঁয়ে ২ জনের অর্থ ও কারাদণ্ড প্রদান করা হয় বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ বন্দরে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ক্ষতি গ্রস্ত প্রায় ৫০ লাখ টাকা ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু

কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১

Montu Rahman / ১ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

শাকিল হোসেন কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ন্যাচারাল লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টার দিকে কারখানার বোতল সংরক্ষণাগারে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন কারখানার আশপাশের বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এক শ্রমিক আহত হয়েছেন।

কারখানার শ্রমিক ও কর্মীরা প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকলে পাশের নিট এশিয়া কারখানার ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নেভানোর কাজে যোগ দেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ আশপাশের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মোট চারটি ইউনিটের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইশতিয়াক আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় একজন শ্রমিক আহত হয়েছেন। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD