• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ফতেপুর ও সলুকাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু দেশীয় অস্ত্রসহ ডাকাতি ও ছিনতাইকারী দলের ৪ জন গ্রেফতার জামালগঞ্জে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতি সভা কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে অপরাধ পর্যালোচনায় রাজশাহী রেঞ্জে প্রথম নওগাঁ জেলা পুলিশ নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল অস্ত্র গুলি এবং হেরোইনসহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট যাদুকাটা নদী ঘিরে স্থবির অর্থনীতি, মন্দা বাদাঘাট বাজারে

নওগাঁয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ইটভাটা চালুর চেষ্টা

Montu Rahman / ৮ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় প্রশাসনের অনুমতি ছাড়াই বন্ধ থাকা একটি ইটভাটা নতুন নামে চালুর প্রস্তুতি চলছে। উপজেলার মৈনম ইউনিয়নের জলছত্র মোড় এলাকায় অবস্থিত ‘এএমবি (AMB) ব্রিকস’ ভাটাটি সংস্কার করে ‘রাজ ব্রিকস (Raj Bricks)’ নামে চালুর চেষ্টা করছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা নূরুল ইসলাম নামের এক ব্যক্তি । তবে ভাটাটি চালুর জন্য প্রয়োজনীয় কাগজপত্রের আবেদন করা হয়নি বলে জানিয়েছেন তিনি নিজেই।

সরেজমিনে দেখা যায়, ভাটাটির বিভিন্ন অংশে নতুন করে প্লাস্টার করা হচ্ছে। ইট তৈরির খলিয়ান সংস্কার এবং ইট পোড়ানোর জন্য কাঠ সংগ্রহ করে রাখার প্রস্তুতিও চলছে তবে গত বছর ইট ভাটাটি বন্ধ ছিল বলে জানা গেছে। তবে নতুন নামে ভাটাটি চালুর উদ্যোগ নেওয়া হলেও পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অবৈধ ইট ভাটায় বিদ্যুৎ সংযোগ চালুর উদ্যোগ নিয়েও রয়েছে ধোঁয়াশা।

জানা যায়, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী, আইন নির্ধারিত শর্ত পূরণ এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ইটভাটা স্থাপন ও পরিচালনার সুযোগ নেই। আইন লঙ্ঘন করে ইটভাটা স্থাপন বা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইট ভাটার পরিচালক নূরুল ইসলাম বলেন, “কাগজপত্রের কোনো আবেদন আমরা করিনি। পরিবেশ অধিদপ্তরের সাথে কথা আছে।

জানতে চাইলে পরিচালকদের মধ্যে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি জানেন, যায়গাটি আমরা ভাড়া নিয়েছি, এবিষয়ে কিছু জানিনা। আপনি আল আমিনের সাথে কথা বলেন।

তবে আলআমিন নামের ভাটার মালিক দাবি করা সে ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,
আপনাকে তো আমরা কোনো তথ্য দিবনা ভাই।
আপনি অফিস থেকে খোঁজ খবর নেন।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, এই ইট ভাটাটির কোন বৈধতা নেই, অতি শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD