“নারায়ণগঞ্জের ফতুল্লার “কোবরা গ্রুপ/ সোহেল গ্রুপ” এর প্রধান শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট ১৫ মামলার আসামী সোহেল খন্দকার’কে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেফতার করেছে এসআরবি-১১” নারায়ণগঞ্জ।
বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে এসআরবি সাবেক( র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, চোরাচালান, মাদক উদ্ধার চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে এসআরবি ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি সোহেল খন্দকার দীর্ঘদিন ধরে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট, লামাপাড়া ও তৎসংলগ্ন অঞ্চলে একচ্ছত্র অপরাধের রাজত্ব গড়ে তুলেছিল। ফতুল্লার কাঠেরপুল সংলগ্ন এলাকাকে মাদকের অভয়ারণ্যে পরিণত করেছে এই সোহেল খন্দকার। একাধিক গোপন আস্তানা/স্পট পরিচালনা করে পাইকারি ও খুচরা পর্যায়ে কোটি টাকার হিরোইনসহ বিভিন্ন মাদকের লেনদেন ও সরবরাহ নিয়ন্ত্রণ করত সে। নিজস্ব মাদক সাম্রাজ্য রক্ষা ও এলাকায় আধিপত্য বজায় রাখতে সে একাধিক কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্রুপ গড়ে তোলে। এসব উঠতি বয়সীদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়ে এলাকায় নিয়মিত মহড়া দেওয়া এবং অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে আতঙ্কে রাখত। স্থানীয় পোশাক কারখানা, ব্যবসায়ী ও ঝুট গোডাউন মালিকদের জিম্মি করে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা দাবি করত। চাঁদা দিতে অস্বীকার করলে নিজ সন্ত্রাসী বাহিনী দিয়ে গোডাউন লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও ঝুট লুটপাট চালাত। গ্রেফতারকৃত সোহেল খন্দকারের বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও মারামারিসহ অন্তত ১৫টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও হত্যা চেষ্টা মামলারও অন্যতম আসামি সে। একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও জামিনে বের হয়ে পুণরায় অপরাধ জগতে ফিরে এসে আধিপত্য বিস্তারে লিপ্ত হয়।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার ( ১১ সেপ্টেম্বর ২০২৬) খ্রিঃ তারিখ রাত ৯:০০ ঘটিকায় এসআরবি-১১ এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন মিশন পাড়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লার কোবরা গ্রুপ/সোহেল গ্রুপের শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট ও ১৫ মামলার আসামী সোহেল খন্দকারকে গ্রেফতার করা হয়। এই সময় তার হেফাজত হতে ০১ টি বিদেশী রিভলবার, ০৫ রাউন্ড গুলি, ৭০ পুড়িয়া (১০ গ্রাম) হেরোইন এবং ০১ টি পকেট রাউটার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এসআরবি’র এই অভিযান অব্যাহত থাকবে।
Devoloped By WOOHOSTBD