রাজশাহী রেঞ্জের সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনায় সার্বিকভাবে প্রথম স্থান অর্জন করেছে নওগাঁ জেলা পুলিশ। একই সঙ্গে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ মূল্যায়ন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।
সভায় রেঞ্জাধীন জেলাগুলোর অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সার্বিক মূল্যায়নে নওগাঁ জেলা পুলিশ প্রথম স্থান অর্জন করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা এবং নওগাঁবাসীর সহযোগিতার ফলে এ অর্জন সম্ভব হয়েছে।
সভায় রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, রেঞ্জাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Devoloped By WOOHOSTBD