• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ফতেপুর ও সলুকাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু দেশীয় অস্ত্রসহ ডাকাতি ও ছিনতাইকারী দলের ৪ জন গ্রেফতার জামালগঞ্জে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতি সভা কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে অপরাধ পর্যালোচনায় রাজশাহী রেঞ্জে প্রথম নওগাঁ জেলা পুলিশ নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল অস্ত্র গুলি এবং হেরোইনসহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট যাদুকাটা নদী ঘিরে স্থবির অর্থনীতি, মন্দা বাদাঘাট বাজারে

চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় নিউ সোনা ভাটা বেদখল

Montu Rahman / ৮ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মালিকুজ্জামান কাকা

চরম নিরাপত্তাহীনতায় যশোর সদরের রূপদিয়ার ভাটা ব্যাবসায়ী ফেরদৌস বিস্বাস। চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় অপরাধীরা তাকে আদালত চত্বর থেকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে সাদা স্টাম্পে স্বাক্ষর করে নেয়। ঐ স্বাক্ষরের বদৌলতে আসামিরা ভাটা দখল করে নিয়েছে। এখন তিনি নিজের নিউ সোনা ভাটায় যেতে পারছেন না। এ বিষয়ে তিনি বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালত যশোরে মামলা করেছেন। নম্বর সিআর ৪৮৭০/২৪। ধারা ৩৪১/৩৪২/৩৪৭/৩৬৪/৩৮৪/৫০০(২)/১০৯ দন্ড বিধি।
বলরামপুরের খোরশেদ বিশ্বাসের ছেলে ফেরদৌস বিশ্বাস মনিরামপুর উত্তর পাড়া মৌজায় ০প্রায় ৩৫ বিঘা জমি নিয়ে ২০১২ সালে ভাটা স্থাপন করেন। যাতে নিজের ১৬ বিঘা ও বাৎসরিক লীজ হিসাবে অন্যের জমি নিয়ে শাপলা নামে ভাটা শুরু করেন। সাথে তার একজন পার্টনার ছিল। পরে ২০১৭ সালে নিউ সোনা নামে ভাটা পরিচালনা করতে থাকেন। ২০২৪ সালে ১০ ডিসেম্বর একটি মামলায় হাজিরা দিতে আদালতে এলে তাকে রামনগরের হাফিজ উদ্দিনের ছেলে চিহ্নিত ভূমিদস্যু ইয়াছিনা আলী চুন্না ও গোপালপুরের মৃত নুরুল ইসলামের ছেলে কামরুলসহ আরো চার জন জড়পূর্বক ১০ তলা আদালতের সামনে থেকে একটি সাদা মাইক্রোতে উঠিয়ে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা কালো রঙের পিস্তল একজন পেটে ঠেকায়।আরেকজন কানে পিস্তল ঠেকিয়ে উঠিয়ে নেয়। সকাল ১০ টা থেকে ১২ টা সময়ের মধ্যে শহরে ঘুরিয়ে নিয়ে স্বাক্ষর করে নেয়।
অপহরণ কারীরা অতিশয় চালাক। তাদের নামে ফেরদৌস বিশ্বাস মামলা করেছেন।
সূত্র জানায় চুন্নার সহযোগীরা ফুলতলা অভয়নগরের নিষিদ্ধ সর্বহারা গ্রূপের সদস্য।
এদিকে ফেরদৌস বিষয়ে বিজ্ঞ মনিরামপুর সিভিল জজ আদালত যশোরে দেওয়ানী মামলা করেছেন। মামলা নম্বর দেওয়ানী ৩৩২/২৬। এই মামলার আসামি ইয়াসিন আলী চুন্না। উত্তরপাড়া মৌজায় আর এস খতিয়ান ১৫১, ৫৯৭, ৫৯৬, ১৫২, ২৯৬, ৪৩১ ও ৬১২। যার আর এস দাগ ২, ৩, ৬, ৭, ৮, ৯, ৪৮৭,৪৮৮, ১০, ৪৮৫ ও ৪৯০ দাগে ৪৯১ শতক জমির মালিক ফেরদৌস।
চুন্না নিজ গ্রামসহ ভাটপাড়া এবং আশেপাশে জমি জালিয়াতিসহ নানা অপরাধে জড়িত। ভুক্তভুগিরা তার ও দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD