• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

কোটালীপাড়ায় কবি সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভা

Zakir Hossain Mithun / ৫১৭ Time View
Update : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

কোটালীপাড়ায় কবি সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভা

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কবি সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজ বুলবুল, ভাইস চেয়ারম্যান আঃ খালেক হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী সরকার, কৃষি অফিসার নিটুল রায়, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, কোটালীপাড়ার থানার ওসি তদন্ত আশরাফ , ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মিজানুর রহমান হাওলাদার মানিক, রাফেজা বেগম, তুষার মধু, চৌধুরী সুলতান মাহমুদ কালু, ভীম চন্দ্র বাগচী, সমর চাঁদ মৃধা, বীর মুক্তিযোদ্ধা মোদাসসের হোসেন ঠাকুর, সাবেক ইউপি চেয়ারম্যান হান্নান শেখ, প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, কবি সুকান্তের ভট্টাচার্যের আদর্শকে তরুন প্রজন্মের কাছে পৌছে দিতে ও তার স্মৃতিকে ধরে রাখার জন্য উপজেলার উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় আগামী ১ এবং ৫ মার্চ পাচ দিন ব্যাপী কবি সুকান্ত মেলা অনুষ্ঠিত হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, কবি সুকান্ত মেলা আয়োজনে আমাদের উপজেলা আওয়ামী লীগ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, ১৯২৬ সালের ১৫ আগস্ট কবি সুকান্ত ভট্টাচার্য কলকাতার কালীঘাটের মহিম হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নিবারণ ভট্টাচার্য। মা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে তিনি মারা যান। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD