• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক

সীতাকুণ্ডে মডেল থানার গাড়ি চালককে মারধরের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

Montu Rahman / ৭৯ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ড( চট্রগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানার গাড়িচালক কনস্টেবল মোহাম্মদ সফিককে মারধরের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোহাম্মদ ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে।তবে গ্রেপ্তারের প্রায় তিন ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
ঘটনার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়।এরই মধ্যে ২ অক্টোবর ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্যরত সদস্যকে বাধা প্রদান ও অসদাচরণের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইলকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD