• বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৩,২০০ পিস ইয়াবাসহ নারী পুরুষ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি দৌলতপুরে কৃষকের ঘরের প্রাচীর ভেঙে গরু চুরি

চুয়াডাঙ্গায় পাসপোর্টের চাহিদা বেড়েছে, বাড়েনি জনবল

Zakir Hossain Mithun / ৬৭৯ Time View
Update : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

চুয়াডাঙ্গায় পাসপোর্টের চাহিদা বেড়েছে, বাড়েনি জনবল

হাফিজুর রহমান : চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের গ্রাহক সেবার মান এখন সর্বোচ্চ পর্যায়ে। বর্তমানে প্রতিষ্ঠানটি দালাল ও দুর্নীতি মুক্ত এমনটি দাবী করছেন চুয়াডাঙ্গা বাসী মহান আল্লাহ্ রহমত পাসপোর্ট করতে আসা রাজু মিয়া জানান, “চুয়াডাঙ্গাতে এখন পাসপোর্ট করা খুব সহজ হয়েছে। এর আগে দুর্নীতির স্বীকার হয়েছি। এখন আর কোন ঘুষ দেওয়া লাগে না।” প্রতিষ্ঠানে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী আন্তরিকতায় জেলার সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে।বাবর আলী বলেন, মালয়েশিয়াতে যাওয়া জন্য পাসপোর্ট করতে আসছি। আগে শুনতাম “দালাল না ধরলে পাসপোর্ট করা যায় না। কিন্তু অফিসে এসে দেখলাম উল্টো। কাজ করানোর জন্য দালাল খুজে পাইনি। অফিসের কর্মকর্তা /কর্মচারীরা ডেকে ডেকে কাজ করে দিচ্ছেন গ্রাহকদের।” উপ-সহকারী পরিচালক আব্দুস সাত্তার – তিনি ০৬ নভেম্বর ২০২২ চুয়াডাঙ্গা অফিসে যোগদানের পর প্রতি মাসে অধিক পাসপোর্টের কাজ সম্পাদন করেছেন এবং সকল কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক সহযোগিতায় কোন ধরনের ঘুষ/অনিয়ম ছাড়াই সকল ধরনের সেবা গ্রাহকদের দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, এই অফিসে দৈনিক আবেদনের চাহিদা তিন থেকে চার শতাধিক । এখানে ছবি তোলা, ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যান করা হয় ২টি বুথে। ‘আমাদের যা লোকবল তা দিয়ে দৈনিক ২০০টি আবেদনের কাজ করতে পারি। কিন্তু লোকবল সংকটেট কারণে বাধ্য হয়েই তিন থেকে চার শতাধিক আবেদন নিষ্পন্ন করতে হচ্ছে।’অফিসের কর্মকর্তারা বলছেন আমাদের অফিসে জনবল সংকট, জনবল না বাড়ালে নতুন পাসপোর্ট, নবায়ন ও সংশোধন—সহ বিভিন্ন প্রাসঙ্গিক কাজ করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে।

পাসপোর্ট করতে আসা সুমন নামের এক ব্যক্তি বলেন ভোগান্তি ও দালাল ছাড়াই পাসপোর্ট করতে এসেছি। শুনেছি চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসে এখন দালাল ও ভোগান্তি ছাড়াই অতি সহজে পাসপোর্ট পাচ্ছেন সবাই তাই আমিও চলে এসেছি পাসপোর্ট করতে সেই জন্য মানুষের এ চাপ আরও বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD