• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কলাপাড়ায় গুডনেইবার্স বাংলাদেশ এর বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ।। আলহেরা মডেল একাডেমি তে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক সেমিনার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানির অভিযোগ, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নারায়ণগঞ্জ জেলার সাত থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ মামলায় অভিযুক্ত ৮৮ জন গ্রেফতার বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাড়াতে হবে ইংরেজি দক্ষতা বন্দরে হত্যা মামলার আসামি এস আরবি-১১ নিকট গ্রেফতার ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত

কলাপাড়ায় গুডনেইবার্স বাংলাদেশ এর বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ।।

Montu Rahman / ১ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মিজানুর রহমান রিপন :কলাপাড়া (পটুয়াখালী) ।

উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত পরিবারের পুষ্টি ও স্বাস্থ্যসুরক্ষায় সহায়তার লক্ষ্যে পটুয়াখালীর মহিপুরে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুডনেইবার্স বাংলাদেশ-এর কলাপাড়া কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি) এ কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপি’র কার্যালয়ে এ বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় স্থানীয় রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি সংস্থার ১০০টি উপকারভোগী পরিবারের মাঝে বিশেষ মূল্যছাড়ে পুষ্টিকর খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।

গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপি’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোগ্রাম) মিজ ঝর্ণা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গুড নেইবার্স কলাপাড়া সিডিসি’র সভাপতি মোঃ ইব্রাহিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবার্স কলাপাড়া সিডিসি’র সহ-সভাপতি ও কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান রিপন।

এ ছাড়া উপস্থিত ছিলেন গুডনেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপির সিনিয়র হেলথ অফিসার পঙ্কজ বিশ্বাস, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট জেরি মিঠু ডি রোজারসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা পালস্ মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস চিকিৎসক( চর্ম ও যৌনরোগ) বিশেষজ্ঞ ডা: মো: আলিফ উদ্দিন এবং গুডনেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপি’র আবাসিক মেডিকেল অফিসার ডা:শান্তা ইসলাম (এমবিবিএস)।

ক্যাম্পে আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়। বিশেষ করে চর্ম ও যৌনরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পান সেবাপ্রত্যাশীরা। উপকূলীয় এলাকার সাধারণ মানুষের জন্য তুলনামূলক কম খরচে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ তৈরি করাই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতি ঝর্ণা খাতুন বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। অনেক সময় আর্থিক সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষ প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসা গ্রহণ করতে পারেন না। এ ধরনের উদ্যোগের মাধ্যমে তাঁদের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সহজ করার চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, ক্যাম্পে মাত্র ১৫০ টাকা চিকিৎসা ফি দিয়ে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি সিডিপি’র স্বাস্থ্য কর্মসূচি মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ ৪০ শতাংশ মূল্যছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এতে সাধারণ ও স্বল্প আয়ের মানুষ তুলনামূলক কম খরচে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সংগ্রহের সুযোগ পাচ্ছেন।

তিনি আরও বলেন, মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও জীবনমান উন্নয়নে গুড নেইবার্স বাংলাদেশ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন বিবেচনায় এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।এছাড়া রবিবার হতে বৃহস্পতিবার সকাল ১০.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত সিডিপি কার্যালয়ে নিয়মিত গুডনেইবারস এর আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসা সেবা প্রদান করে থাকে।

বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পের পাশাপাশি নিউট্রেশন কর্মসূচির অংশ হিসেবে সংস্থার ১০০টি উপকারভোগী পরিবারের মাঝে বাজারমূল্যের তুলনায় ৩০ শতাংশ বিশেষ ছাড়ে পুষ্টিকর খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল ভোজ্যতেল, আটা, ডাল, চিনি, টুথপেস্ট, সাবান, হ্যান্ডওয়াশ, ওয়াশিং পাউডারসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য। এসব খাদ্য ও ব্যবহার্য সামগ্রী পরিবারের দৈনন্দিন পুষ্টি, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসুরক্ষায় সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান।

তাঁরা আশা প্রকাশ করেন, গুড নেইবার্স বাংলাদেশ ভবিষ্যতেও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসুরক্ষা, পুষ্টি উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতিতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণের এ উদ্যোগের মাধ্যমে মহিপুরের উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD