• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার তাহিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাতিজা পলাতক,থানায় এজাহার সীতাকুণ্ডে ইউনিয়ন নির্বাচনে তরুণ সমাজসেবক সাংবাদিক আর কে হেলাল মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০,০৮৮ পিস ইয়াবা, গাঁজা ৫৩ কেজি উদ্ধারসহ বিভিন্ন মামলায় সর্বমোট ৭৫ জন গ্রেফতার মুন্সীগঞ্জের বাগমামুদালীপাড়ায় ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার” কুরআনী নুর ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী, চোর ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৮ জন আসামী গ্রেফতার মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০,০৮৮ পিস ইয়াবা, গাঁজা ৫৩ কেজি উদ্ধারসহ বিভিন্ন মামলায় সর্বমোট ৭৫ জন গ্রেফতার

Montu Rahman / ২ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার

কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান,পিপিএম, এর দিকনির্দেশনায় গত ২৪ ঘন্টার বৃহস্পতিবার ( ১৭/০৯/২০২৬) খ্রিস্টাব্দ তারিখে কুমিল্লা জেলা পুলিশের সকল থানা এবং ডিবি পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে ব্যাপক ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে জেলার বিভিন্ন স্থানে একযোগে ৫৬ টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

পরিচালিত এসব অভিযানে ১০,০৮৮ পিস ইয়াবা, গাঁজা ৫৩ কেজি, উদ্ধারসহ ১৩ জন মাদক ব্যবসায়ী এবং ৯ জন মাদক সেবনকারী গ্রেফতার এছাড়াও বিভিন্ন মামলায় ৫৩ জন গ্রেফতারসহ সর্বমোট ৭৫ জন গ্রেফতার করা হয়। পরবর্তীতে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টাই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

আসুন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করি বলে জানিয়েছেন পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD