বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর ২০২৬) খ্রি. তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জ
মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারী, মাদকসেবী, চোর ও ওয়ারেন্টভুক্তসহ মোট ০৮ (আট) জন আসামীকে গ্রেফতার করে।
মাদক কারবারের অপরাধে আসামী ০১। পিন্টু দাশ (৪০), পিতা- মৃত গোপাল দাশ, মাতা- শেফালী দাশ, সাং- রাজন উত্তর সত্তা, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম, বর্তমান ঠিকানা- সাং- ফরেষ্ট কলোনী, ০৭নং ওয়ার্ড, পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি।, ০২। মোঃ আলভী জাবরান প্রকাশ তানহা (৩৫), পিতা- মৃত মোহাম্মদ আলী, মাতা- রহিমা আলী, সাং- আসামবস্তি বাজার (চিলেকোঠা রেস্টুরেন্টের ৩য় তলার ভাড়াটিয়া), রাঙ্গামাটি পৌরসভা, ০৫নং ওয়ার্ড, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি,। ০৩। মোঃ জুয়েল (২৬), পিতা- নুরুল আমিন, মাতা- কুলছুমা বেগম, সাং- তবলছড়ি (পাঠাগারের নিচে, ০৪নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা), থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।
মাদক সেবনের অপরাধে আসামী ০১। মোঃ ইমরান (৩৮), পিতা- মৃত আব্দুল মালেক, মাতা- জাহানারা বেগম, সাং- লেচুবাগান, বনগ্রাম, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম, ০২। মোঃ জাহেদ (২৯), পিতা- মিজানুর রহমান, মাতা- জাহিদা বেগম, সাং- লেচুবাগান, বনগ্রাম, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম, ০৩। অমর জ্যোতি চাকমা (২৬), পিতা- যুব লক্ষ চাকমা, মাতা- বুদ্ধ মালা চাকমা, সাং- পিত্তি ছড়া, ১৪৮নং ভূষণছড়া, ডাক- ভূষণছড়া-৪৫৭০, থানা- বরকল, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।
চুরি সংগঠনের অপরাধে আসামী মোঃ মোবারক হোসেন রায়হান (২৬), পিতা- মোঃ আঃ মালেক, মাতা- মোসাঃ খোদেজা বেগম, স্থায়ী ঠিকানা- শিমুলতলী (০৬নং পৌর ওয়ার্ড), থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।
সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী জেসমিন বেগম (৪৫), স্বামী- মোহাম্মদ আলী, সাং- হ্যাচারী এলাকা (১০২নং, রাঙ্গাপানি), থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ০৪, ০৫, ০৭ ও ০৮নং আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অবশিষ্ট আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Devoloped By WOOHOSTBD