• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার তাহিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাতিজা পলাতক,থানায় এজাহার সীতাকুণ্ডে ইউনিয়ন নির্বাচনে তরুণ সমাজসেবক সাংবাদিক আর কে হেলাল মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০,০৮৮ পিস ইয়াবা, গাঁজা ৫৩ কেজি উদ্ধারসহ বিভিন্ন মামলায় সর্বমোট ৭৫ জন গ্রেফতার মুন্সীগঞ্জের বাগমামুদালীপাড়ায় ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার” কুরআনী নুর ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী, চোর ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৮ জন আসামী গ্রেফতার মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাতিজা পলাতক,থানায় এজাহার

Montu Rahman / ১ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

​মোঃ সারোয়ার হোসেন অপু ,

নওগাঁ জেলা প্রতিনিধি:

 

নওগাঁর বদলগাছী উপজেলায় এক বিধবা চাচীকে ধর্ষণের চেষ্টা ও শারীরিক নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
​অভিযোগ সূত্র জানা গেছে, বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের নুনুজ গ্রামের মোঃ সিদ্দিক মন্ডলের ছেলে মোঃ নুর আলম (৫২) গত বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটায়। ভুক্তভোগী আমেনা মাঠ থেকে কাজ শেষে নিজের ফাঁকা বাড়িতে ফিরে গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বাড়ির নির্জনতার সুযোগ নিয়ে অভিযুক্ত নুর আলম সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন।
​বাড়িতে ঢুকে নুর আলম তার আপন চাচীকে কুপ্রস্তাব দেন। এতে ভুক্তভোগী রাজি না হলে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর শুরু করেন বলে জানা গেছে। একপর্যায়ে ভুক্তভোগীর আত্মচিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত ও আহত অবস্থায় উদ্ধার করেন। প্রতিবেশীদের উপস্থিত টের পেয়ে অভিযুক্ত ভাতিজা নুর আলম সুযোগ বুঝে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
​পরবর্তীতে স্থানীয়রা আহত বিধবাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যান।
​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত নুর আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন জানান; ভুক্তভোগী বাদী হয়ে এটি এজাহার দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD