• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধে মাঠে ইউএনও, জামালগঞ্জে দিনভর চলল পরিচ্ছন্নতা অভিযান শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ এসআরবি-১১ এর অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকা হতে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কুমিল্লার বাঙ্গরাবাজার থানার চাঞ্চল্যকর আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার অন্যতম ঘাতক গ্রেফতার তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান, তিন শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত দৌলতপুরে আদালতে মামলা চলমান জমির গাছ কোটে নেওয়ার অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার তাহিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Montu Rahman / ৮ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।

দিনাজপুরের বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণভিটা বাজারের ডাঙা যুব সমাজের আয়োজনে বাজারডাঙা মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রওশন আহমেদ (বেলু মাস্টার)
প্রধান অতিথির বক্তব্যে রেজওয়ানুল ইসলাম (রিজু) বলেন, “তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠে তরুণদের যত বেশি সম্পৃক্ত করা যাবে, তত বেশি তারা মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।”

তিনি আরও বলেন, মাদকমুক্ত, খেলাধুলাবান্ধব ও সুন্দর পরিবেশের বীরগঞ্জ গড়ে তুলতে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে খেলাধুলার সুযোগ বৃদ্ধি এবং ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শওকত জুলিয়াস (জুয়েল), উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান সিরাজ (শিপন), উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল জব্বার
সাবেক ইউনিয়ন ছাত্র নেতা মরিচা ইউনিয়ন যুবদলের সভাপতি, ও সাবেক ছাত্রনেতা মোঃ আহসান হাবীব (শামীম) এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান (আকাশ চৌধুরী)।

খেলার মাঠ হোক তারুণ্যের ঠিকানা—মাদক নয়, খেলাধুলাই হোক তরুণদের শক্তি। মানুষের পাশে থেকে, তরুণদের সঙ্গে নিয়ে এগিয়ে যাক বীরগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD