• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কলাপাড়ায় গুডনেইবারসে উদ্যোগে ‘’গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬ ” অনুষ্ঠিত পত্নীতলায় চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার; চোর চক্রের ৬ সক্রিয় সদস্য গ্রেপ্তার চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ বহু আলোচিত হত্যা মামলার রহস্য উদঘাটন ৪ জন গ্রেফতার সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ তাহিরপুরে ইজারাবীহিন শান্তিপুর- মাহরাম নদী থেকে ১১ মাসে অর্ধ কোটি টাকা বালু লুট ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সীতাকুণ্ডে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

Montu Rahman / ৩ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মোঃশাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

 

গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র সহ ৬ জনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় একাধিক সুত্র জানায়, রোববার সকালে কালিয়াকৈর থানা পুলিশের ওসির নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্ধার মানিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এলাকার চিহ্নিত মাদক কারবারি মাইদুল ইসলাম (৩৫) কে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ১ কেজি গাঁজা, ৫৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় মাইদুলের সহযোগী মতিউর রহমানের পুত্র নাজমুল (৩২) আবুল হোসেনের পুত্র রাজু(১৯), আবুল কালামের পুত্র কবীর হোসেন (৪৫), মৃত ইউনুসের পুত্র ইব্রাহিম (৪৫) আটককৃত সকলের কালিয়াকৈর উপজেলার আন্ধার মানিক গ্রামের বাসিন্দা। আন্ধার মানিক এলাকার ঈমান আলী জানান,পুলিশ সন্ত্রাসীদের ধরে নিয়ে গেছে। এখন এলাকার মানুষ শান্তিতে থাকতে পারবে।

কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, এই সফল অভিযানে আমরা মাদক ও অস্ত্র উদ্ধার করেছি। এলাকার চিহ্নিত অপরাধীদের আটক করেছি। মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করে তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD