চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম সার্বিক দিক-নির্দেশনায় চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং সংঘবদ্ধ চোর চক্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেল চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। অভিযানে তাদের হেফাজত ও দেখানো স্থান থেকে মোট ১টি চোরাই মোটরসাইকেল ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে।
গত রবিবার ( ১৩ সেপ্টেম্বর ২০২৬) খ্রিঃ তারিখে জোরারগঞ্জ থানা পুলিশের এসআই (নিঃ) মোঃ মনির আহম্মদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান পরিচালনা করেন। অভিযানের ধারাবাহিকতায় জোরারগঞ্জ থানাধীন ৪নং ধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাংলাবাজার সাকিনস্থ রজব আলী সওদাগর বাড়ির নুর হোসেনের পাকা ঘর থেকে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করে তাদের সঙ্গে নিয়ে পুনরায় অভিযান পরিচালনা করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছত্তরুয়া এলাকায় করেরহাট বাইক ল্যাব নামক মোটরসাইকেল গ্যারেজে অভিযান পরিচালনা করে আরও ২টি চোরাই মোটরসাইকেল-১টি HERO ও ১টি PLATINA উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের পরিচয়: ১। মোঃ জামসেদ হোসেন প্রকাশ শুভ (২৩), করেরহাট ইউপি, জোরারগঞ্জ, চট্টগ্রাম ২। মোঃ শরিফুল ইসলাম প্রকাশ জনি (২৬), পূর্ব অলিনগর, জোরারগঞ্জ, চট্টগ্রাম ৩। সাইফুল ইসলাম প্রকাশ চাঁদ মিয়া (২০), বারইয়ারহাট পৌরসভা, জোরারগঞ্জ, চট্টগ্রাম ৪। আসিফ মাহমুদ প্রকাশ অভি (২৪), ধুম ইউনিয়ন, জোরারগঞ্জ, চট্টগ্রাম ৫। ইসমাইল হোসেন (১৮, ধুম ইউনিয়ন, জোরারগঞ্জ, চট্টগ্রাম ও ৬। মোঃ মাশরাফি (২০), ইছাখালী ইউনিয়ন, জোরারগঞ্জ, চট্টগ্রাম। তার নামে ৩টি চুরির মামলা রয়েছে।
জব্দকৃত আলামত: ৩টি মোটরসাইকেল ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
Devoloped By WOOHOSTBD