• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কলাপাড়ায় গুডনেইবারসে উদ্যোগে ‘’গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬ ” অনুষ্ঠিত পত্নীতলায় চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার; চোর চক্রের ৬ সক্রিয় সদস্য গ্রেপ্তার চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ বহু আলোচিত হত্যা মামলার রহস্য উদঘাটন ৪ জন গ্রেফতার সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ তাহিরপুরে ইজারাবীহিন শান্তিপুর- মাহরাম নদী থেকে ১১ মাসে অর্ধ কোটি টাকা বালু লুট ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সীতাকুণ্ডে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

বটিয়াঘাটায় ক্লিনিকে মোবাইল কোর্ট, ৪০ হাজার টাকা জরিমানা ও সিলগালা

Montu Rahman / ৪ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘ডিজিটাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক’ নামে একটি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ক্লিনিকের স্বত্বাধিকারী সৌরভ মন্ডলকে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ক্লিনিকটি সিলগালা করেন।রোববার বিকাল ৪টার দিকে উপজেলার সদর বাসস্ট্যান্ড সংলগ্ন ওই ক্লিনিকে এ অভিযান পরিচালনা করেন।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ক্লিনিকে ডিউটি ডাক্তার ও নার্স না থাকা এবং বিভিন্ন অনিয়মের বিষয় উঠে আসে। অভিযোগ রয়েছে, এসব অনিয়মের মধ্যেই কয়েক বছর ধরে ক্লিনিকটি পরিচালিত হয়ে আসছিল।
মোবাইল কোর্টে ক্লিনিকের স্বত্বাধিকারী সৌরভ মন্ডল (৪৫)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫১ ধারায় এবং মেডিকেল প্রাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) আইন-১৯৮২-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান শেষে ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়। এ সময় মোবাইল কোর্টের প্রসিকিউটর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রাহুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD