• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
“মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার” নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি: হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ডাকাত ছিনতাইকারী সহ ৫ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ৮৭ জন মাদকসেবী গ্রেফতার সীতাকুণ্ডে উপজেলা সমবায় দপ্তরে নিবন্ধন কৃত সমিতি সংখ্যা ৭৯টি তারমধ্যে নিস্ক্রিয়৩৪ টি।।প্রায় ঘটছে গ্রাহকের টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশনে স্বস্তি হাজারো কৃষকের মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মহিপুরে উপজেলা ভিত্তিক ‘ম্যাথ মায়েস্ট্রো প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি: হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

Montu Rahman / ১ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তকালে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি),পুলিশ নারায়ণগঞ্জ। মামলার তদন্তে গ্রেফতারকৃত আসামি সুমন ওরফে মাইগ্যা সুমনকে বিজ্ঞ আদালতের আদেশে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

মামলার তদন্তকালে এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। তাদের মধ্যে গ্রেফতারকৃত আসামিরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে এজাহারভুক্ত আসামি সুমন ওরফে মাইগ্যা সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালত ৫ (পাঁচ) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে প্রাপ্ত তথ্য যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার একটি দল পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় রিমান্ডপ্রাপ্ত আসামি সুমন ওরফে মাইগ্যা সুমনের দেওয়া তথ্য ও দেখানো মতে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নবাব সলিমুল্লাহ রোডস্থ রামকৃষ্ণ মিশনের মেইন গেটের আনুমানিক ২০/২৫ গজ পূর্বে ফুটপাতের পাশে গাছের ঝোপঝাড়ের মধ্যে একটি শপিং ব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি আনুমানিক সাড়ে ৭ ইঞ্চি লম্বা। অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে “MADE IN USA 7.65 MM” লেখা রয়েছে। পিস্তলটির সঙ্গে একটি ম্যাগাজিন সংযুক্ত ছিল। পরবর্তীতে গত মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর ২০২৬) খ্রি. বিকাল আনুমানিক ১৬.৪৫ ঘটিকায় নিয়মিত জব্দ তালিকার মাধ্যমে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন জব্দ করা হয় এবং জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।

তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পূর্ব বিরোধ ও মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে শুভ চন্দ্র দাসকে হত্যার পরিকল্পনা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত থাকার তথ্যও তদন্তে উঠে এসেছে। এ বিষয়ে পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা ও সংশ্লিষ্ট থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে/দখলে রাখার অভিযোগে জড়িত আসামিদের বিরুদ্ধে The Arms Act, 1878-এর 19A ধারায় মামলা রুজু করা হবে।

অপর দিকে বুধবার (৯ সেপ্টেম্বর /২৬) খ্রীঃ রাতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিক নির্দেশনায় সদর থানা পুলিশ নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৮৭ জনকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপরাধ মূলক ঘটনা রয়েছে মাদক দ্রব্য পাচার সেবন ছিনতাই চাঁদাবাজি দখল জুলুম সন্ত্রাসী কর্মকান্ডের অভিযুক্ত আসামি। গ্রেফতার কৃত আসামিদেরকে থানা পুলিশ হেফাজতে রয়েছে পরবর্তীতে আইন অনুযায়ী বিচারের জন্য আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ। অন্য দিকে সোনারগাঁও থানা পুলিশ একই দিনে মাদকদ্রব্য উদ্ধার ও নারী মাদক কারবারি সহ বিভিন্ন মামলার আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD