• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
“মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার” নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি: হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ডাকাত ছিনতাইকারী সহ ৫ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ৮৭ জন মাদকসেবী গ্রেফতার সীতাকুণ্ডে উপজেলা সমবায় দপ্তরে নিবন্ধন কৃত সমিতি সংখ্যা ৭৯টি তারমধ্যে নিস্ক্রিয়৩৪ টি।।প্রায় ঘটছে গ্রাহকের টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশনে স্বস্তি হাজারো কৃষকের মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মহিপুরে উপজেলা ভিত্তিক ‘ম্যাথ মায়েস্ট্রো প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ডাকাত ছিনতাইকারী সহ ৫ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ৮৭ জন মাদকসেবী গ্রেফতার

Montu Rahman / ২ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

 নারায়ণগঞ্জ প্রতিনিধি

গতবুধবার ( ৯ সেপ্টেম্বর ২২৬) খ্রীঃ নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত সকল থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানা পুলিশ কর্তৃক স্ব স্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ফতুল্লা মডেল থানার বালুর মাঠ এলাকার মাদক ব্যবসায়ী সোহেল, ইসদাইর এলাকার মাদক ব্যবসায়ী বা ডিলার
সাগরকে গ্রেফতার করা হয়। বন্দর থানা এলাকার কুখ্যাত মাদক কারবারি জুয়েল, শুক্কুর আলী ও সেতারা বেগমকে গ্রেফতার করা হয়। এই ৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে। পাশাপাশি এদের বিরুদ্ধে ২০১২ সালের মানি লন্ডারিং আইনে মামলা রুজু করার জন্য সিআইডি, ঢাকায় প্রতিবেদন প্রেরণ করা হবে।

*সদর মডেল থানা*
অভিযান পরিচালনাকালে মোট ১৩ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

*ফতুল্লা মডেল থানা*
অভিযান পরিচালনাকালে ২ জন মাদক ব্যবসায়ীসহ ৩৬ জন মাদকসেবীদের গ্রেফতার করা হয়েছে।

*বন্দর থানা*
অভিযান পরিচালনাকালে ৩ জন মাদক কারবারিসহ ৯ জন মাদকসেবীদের গ্রেফতার করা হয়েছে।

*সিদ্ধিরগঞ্জ থানা*
পরিচালিত বিশেষ অভিযানে মোট ১৭ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

*সোনারগাঁও থানা*
অভিযান পরিচালনা করে ২ জন নারী মাদক কারবারিকে ইয়াবা ও গাঁজা সহ মাদকসেবীদের গ্রেফতার করা হয়েছে।

*আড়াইহাজার থানা*
অভিযান পরিচালনা করে মোট ৪ জন পাচারকারী চক্রের ও মাদকসেবীদের গ্রেফতার করা হয়েছে । আড়াইহাজার থানা এলাকায় ডাকাতি ছিনতাই চাঁদাবাজি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

*রূপগঞ্জ থানা*
বিশেষ অভিযান পরিচালনায় রূপগঞ্জ থানায় ৬ জন মাদক সেবনকারীদের গ্রেফতার করা হয়েছে। উপজেলা বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা অবনতি ঘটিয়ে মাদক দ্রব্য পাচার ও সেবনকারীরা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে জাতে পেরে পুলিশ তাদেরকে আটক করে।

*অভিযানে সাতটি থানায় সর্বমোট ৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ীসহ ৮৭ (সাতাশি) জন মাদকসেবীদের গ্রেফতার করা হয়েছে।* এদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD