• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেফতার: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার আখাউড়া স্থলবন্দরে বাংলাদপশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার নওগাঁর পোরশা উপজেলায় সারের দোকানে অভিযান, জরিমানা ৩৪ হাজার টাকা সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোর কর্মকর্তাকে হুমকি দিয়ে বিনামূল্যে জ্বালানি তেল দাবির অভিযোগে মামলা আসামি গ্রেফতার ১ সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে খামার ও পশু খাদ্য ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা চাঞ্চল্যকর ৩ খুনের রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার প্রসঙ্গে মধ্যনগর ইউনিয়ন ভূমি কার্যালয় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় নামজারি বাতিল শীর্ষ ছিনতাই ও পাঁচ মামলার আসামি গ্রেফতার সাক্ষরতার বিকল্প নেই, জামালগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ‎

সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোর কর্মকর্তাকে হুমকি দিয়ে বিনামূল্যে জ্বালানি তেল দাবির অভিযোগে মামলা আসামি গ্রেফতার ১

Montu Rahman / ২ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর সহকারী মহাব্যবস্থাপককে ভয়ভীতি ও হুমকি প্রদান করে সন্ত্রাসীরা। জোরপূর্বক বিনামূল্যে জ্বালানি তেল দাবির অভিযোগে দায়েরকৃত মামলার আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, গোদনাইল ডিপোর সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহবুবর রহমানের নিয়ন্ত্রণাধীন ডিপো থেকে সংসদ সদস্যের পিএস এর ব্যবহৃত গাড়ির জন্য প্রতি মাসে বিনামূল্যে ৫০০ লিটার অকটেন সরবরাহের দাবি করেন রাশেদ আহম্মেদ (৫৪), পিতা- মৃত আবুল হোসেন, সাং- এসও রোড, মন্ডলপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। প্রতি লিটার ১৪৫ টাকা হিসেবে দাবিকৃত ৫০০ লিটার অকটেনের মূল্য ৭২ হাজার ৫০০ টাকা। দাবিকৃত জ্বালানি তেল বিনামূল্যে সরবরাহে অপারগতা প্রকাশ করায় আসামি বিভিন্ন সময় ওই কর্মকর্তার ওপর চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইলস্থ মেঘনা ডিপোতে ওই কর্মকর্তা নিজ অফিস কক্ষে অবস্থানকালে আসামি অনধিকারভাবে অফিস কক্ষে প্রবেশ করে পুনরায় বিনামূল্যে ৫০০ লিটার অকটেন সরবরাহের জন্য চাপ প্রয়োগ করেন। দাবিকৃত জ্বালানি তেল সরবরাহে অস্বীকৃতি জানালে আসামি ক্ষিপ্ত হয়ে ওই কর্মকর্তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন এবং চাকরি থেকে সরে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী মহোদয়ের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর তত্ত্বাবধানে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামি রাশেদ আহম্মেদ (৫৪) কে ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সন্ধ্যা আনুমানিক ০৭.৩০ ঘটিকায় এসও রোড, মন্ডলপাড়া থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিকে ০৭ (সাত) দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD