• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে দাউদকান্দি মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৫১০০ নকল ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার ২ পানির ট্যাংকে নিম্নমানের ইট-পাথর ব্যবহারের অভিযোগ, বাদাঘাটে মানববন্ধন তাহিরপুর বাজারে মাতলামির অভিযোগ, কৃষকদলের দুই নেতা পুলিশের হাতে আটক ট্রেড ইউনিয়নের মাধ্যমে অসহায় শ্রমিকদের আর্থিক ও সামাজিক কাজে আমাদেরকে নিয়োজিত হতে হবে – মাওলানা বোরহান উদ্দিন বন্দরে দেশীয় অস্ত্র ও নগদ অর্থ ডাকাত সরদার মামুনসহ গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জ জেলার সকল থানায় পৃথক অভিযানে মাদকদ্রব্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন অপরাধের ৯৬ জন গ্রেফতার সোনারগাঁও পৌরসভা এলাকায় বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ফুফা গ্রেফতার কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ ১১নং নিজামপুরে বিএনপি নেতা মিজানুর রহমানের সমাবেশ ও সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোর কর্মকর্তাকে হুমকি দিয়ে বিনামূল্যে জ্বালানি তেল দাবির অভিযোগে মামলা আসামি গ্রেফতার ১

Montu Rahman / ১০২ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর সহকারী মহাব্যবস্থাপককে ভয়ভীতি ও হুমকি প্রদান করে সন্ত্রাসীরা। জোরপূর্বক বিনামূল্যে জ্বালানি তেল দাবির অভিযোগে দায়েরকৃত মামলার আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, গোদনাইল ডিপোর সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহবুবর রহমানের নিয়ন্ত্রণাধীন ডিপো থেকে সংসদ সদস্যের পিএস এর ব্যবহৃত গাড়ির জন্য প্রতি মাসে বিনামূল্যে ৫০০ লিটার অকটেন সরবরাহের দাবি করেন রাশেদ আহম্মেদ (৫৪), পিতা- মৃত আবুল হোসেন, সাং- এসও রোড, মন্ডলপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। প্রতি লিটার ১৪৫ টাকা হিসেবে দাবিকৃত ৫০০ লিটার অকটেনের মূল্য ৭২ হাজার ৫০০ টাকা। দাবিকৃত জ্বালানি তেল বিনামূল্যে সরবরাহে অপারগতা প্রকাশ করায় আসামি বিভিন্ন সময় ওই কর্মকর্তার ওপর চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইলস্থ মেঘনা ডিপোতে ওই কর্মকর্তা নিজ অফিস কক্ষে অবস্থানকালে আসামি অনধিকারভাবে অফিস কক্ষে প্রবেশ করে পুনরায় বিনামূল্যে ৫০০ লিটার অকটেন সরবরাহের জন্য চাপ প্রয়োগ করেন। দাবিকৃত জ্বালানি তেল সরবরাহে অস্বীকৃতি জানালে আসামি ক্ষিপ্ত হয়ে ওই কর্মকর্তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন এবং চাকরি থেকে সরে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী মহোদয়ের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর তত্ত্বাবধানে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামি রাশেদ আহম্মেদ (৫৪) কে ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সন্ধ্যা আনুমানিক ০৭.৩০ ঘটিকায় এসও রোড, মন্ডলপাড়া থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিকে ০৭ (সাত) দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD