• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি নৌপরিবহন মন্ত্রীর আকস্মিক বেনাপোল স্থল বন্দর পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে হাইকোর্টের নিষেধাজ্ঞা ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ” শুরু লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল পথচারীর জামালগঞ্জে ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে হবে – বটিয়াঘাটায় আলহাজ্ব আমীর এজাজ খান এমপি

Montu Rahman / ৬৮ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি:-

খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান এমপি বলেছেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে অপরাধ কাজ থেকে দূরে সরিয়ে রাখতে হবে । বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান’র নেতৃত্বে প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।এ লক্ষ্যে বর্তমান সরকার স্কুল, কলেজ ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করে যুব সমাজকে উদ্বুদ্ধ করা হচ্ছে । একজন কৃতি খেলোয়াড় খেলাধূলার মাধ্যমে বর্হিবিশ্বে দেশের মানচিত্র ও জাতীয় পতাকার মান সমুজ্জ্বল রেখে দেশের সুনাম বয়ে আনে।সেই সাথে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মযজ্ঞে মনোনিবেশ থাকলে যুব সমাজ সন্ত্রাস,মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ থেকে বিরত থাকে । তৃণমূল গ্রামাঞ্চলে বেশি বেশি করে তাই টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা সম্মেলন কক্ষে ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া সংগঠকদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলি বলেন । উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে এবং ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন, বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্লা, যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, জেলা ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল হোসেন খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কবীর আকুন্জি,শিক্ষক দেবাশীষ কুমার, বিএনপি নেতা রাশেদ কামাল, সুদীপ্ত মল্লিক, মোঃ কাশেম খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ক্রিড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথি এ সময় উপজেলার বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD