• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বদলগাছীতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দুইবার আটকের পর এবার মাদক মামলায় গ্রেপ্তার ফয়সাল কালিয়াকৈরে গ্যাসের তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে মিলছে ৬০-১৬০ টাকার গ্যাস চালকের সময় অপচয় হচ্ছে ৫-৬ ঘণ্টা খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে হবে – বটিয়াঘাটায় আলহাজ্ব আমীর এজাজ খান এমপি খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান নওগাঁয় শব্দদূষণবিরোধী অভিযানে ৩ পরিবহন চালককে জরিমানা কটিয়াদীতে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক

সবুজ জামালগঞ্জ গড়তে দুই হাজার বৃক্ষরোপণের উদ্যোগ

Muntu Rahman / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬


‎মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::
‎“বৃক্ষরোপণে সাজাবো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে দুই হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
‎বুধবার (১২ আগস্ট) জামালগঞ্জ উপজেলার প্রধান সড়কের নয়ালাহাট গ্রাম থেকে মান্নান ঘাট পর্যন্ত এবং জামালগঞ্জ-নোয়াগাঁও সড়কের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এসব বৃক্ষরোপণ করা হচ্ছে। কর্মসূচির উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) রাম কুমার সাহা, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) সারফুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
‎বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জামালগঞ্জে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ বিশ্ব আজ ঝুঁকির মধ্যে রয়েছে। এ সমস্যা মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
‎তিনি আরও বলেন, “জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। তাপমাত্রা ও জলবায়ুর বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় জামালগঞ্জে এ বৃক্ষরোপণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
‎উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের আশপাশে ও খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতেও বৃক্ষরোপণকে গুরুত্ব দেওয়ার কথা বলেন।
‎উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের জন্য গাছের কোনো বিকল্প নেই। গাছ অক্সিজেন সরবরাহের পাশাপাশি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।”
‎তিনি বলেন, “আমরা সবাই যদি অন্তত একটি করে গাছ লাগাই, তাহলে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রত্যেকেই অংশীদার হতে পারব। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD