রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক পৃথক ৩ টি ডাকাতি মামলায় ২ টি শটগান, ৩৮ রাউন্ড গুলি, ১ টি এয়ার গান, ১ টি ওয়াকিটকি, ১ টি হায়েচ মাইক্রো, ৪ টি মোবাইল উদ্ধারসহ ০৪ জন আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ থানায় চায়নাদের সাথে গানম্যান হিসেবে চাকরির বিজ্ঞাপন অনলাইনে দেখে ১। মোঃ রফিকুল ইসলাম শেখ, পিতা-শেখ সাহাবুদ্দিন, সাং-শরসপুর, থানা-মোল্লারহাট, জেলা-বাগেরহাট; ২। মোঃ রেজাউল করিম, পিতা-মোঃ লাল মিয়া মাদবর, সাং-শেহের আলী মাদবরকান্দী, থানা-নড়িয়া, জেলা-শরিয়তপুর; ৩। মোঃ হায়দার আলী মুন্সি, পিতা-মোহাম্মদ আলী মুন্সী, সাং-গবিন্ধপুর, থানা-রামপাল, জেলা-বাগেরহাট এবং ৪। মোঃ আব্দুল করিম, পিতা-মৃত সুরত আলী মন্ডল, সাং-লক্ষণপাড়া, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ আবেদন করেন। অতঃপর তাদেরকে গত ১৭ জানুয়ারি/২৬ খ্রিঃ, ১০ এপ্রিল/২৬খ্রিঃ এবং ১৯ জুন/২৬ খ্রিঃ প্রতারক চক্র চাকুরীতে যোগদানের জন্য ডেকে এনে দুষ্কৃতকারীদের ব্যবহৃত হায়েচ মাইক্রোতে ঢাকার খিলক্ষেত থানা এলাকা হতে তুলে চোখে-মুখে মরিচের গুড়া দিয়ে রূপগঞ্জ থানাধীন রূপগঞ্জ ইউনিয়নের আলমপুরা সাকিনস্থ ভূঁইয়া ব্রিজ সংলগ্ন নির্জন স্থানে ৩০০ ফিট রোডে নিয়ে ধারালো ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের নামে লাইসেন্সকৃত ০৪ টি ১২ বোর শটগান এবং ২৯ রাউন্ড কার্তুজ, ০৪ টি মোবাইল ফোন এবং নগদ ৪,৫০০ টাকা নিয়ে যায়। এসব ঘটনায় রূপগঞ্জ থানায় ০৩ টি ডাকাতি মামলা এবং ডিএমপি’র ক্যান্টনমেন্ট থানায় ০১ টি দস্যূতা মামলা রুজু হয়।
মামলা রুজুর পরপরই নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী এর তত্ত্বাবধানে রূপগঞ্জ থানায় ০১ টি আভিযানিক টিম গঠন করা হয়। নারায়ণগঞ্জ জেলার ‘সি’ সার্কেল জনাব মেহেদী ইসলাম এর তত্ত্বাবধানে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিন এর নেতৃত্বে এস আই (নিঃ) মোঃ ফজলে রাব্বী মোল্লাসহ পুলিশের একটি চৌকশ টিম তদন্তে নেমে তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করে। গত বুধবার ( ২৪/০৬/২৬) খ্রিঃ ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকা হতে সকাল ১১.০০ ঘটিকা পর্যন্ত ডিএমপি’র ভাটারা, বাড্ডা ও বনানী থানা এলাকায় অভিযান করে। ডাকাত চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে লুন্ঠিত ২টি ১২ বোর শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ আসামিদের ডাকাতি কাজে ব্যবহৃত ১টি হায়েচ মাইক্রো, ১টি এয়ারগান, ১টি ওয়াকিটকি, ০৪ টি মোবাইল ফোন ও অস্ত্রের জাল লাইসেন্স তৈরীর সীলমোহরসহ অন্যান্য আলামত জব্দ করে।
গ্রেফতারকৃত আসামিরা হলো:
১। নাসিম উদ্দিন মোল্লা (৩০), পিতা-মৃত আঃ রাজ্জাক মোল্লা, মাতা-নূরজাহান বেগম, সাং-পুরুলিয়া, থানা-কালিয়া, জেলা-নড়াইল, এ/পি-ভাটারা ঢালীবাড়ি কাঁচাবাজার, রাকিবুলের বাড়ির ভাড়াটিয়া, থানা-ভাটারা, ডিএমপি, ঢাকা।
২। রমজান আলী (৩১), পিতা-আব্দুল আলীম মোল্লা, মাতা-রোকেয়া বেগম, সাং-ধোয়াইল, থানা-মোহাম্মদপুর, জেলা-মাগুরা, এ/পি-নতুন বাজার সাঈদ নগর পানির পাম্প, ব্লক-বি, রোড নং-২, শান্তর বাড়ির ভাড়াটিয়া, থানা-ভাটারা, ডিএমপি, ঢাকা।
৩। মোঃ সিরাজুল ইসলাম (৩২), পিতা-সাত্তার মোল্লা, মাতা-হাজেরা খাতুন, সাং-ধোয়াইল, থানা-মোহাম্মদপুর, জেলা-মাগুরা, এ/পি-নতুন বাজার সাঈদ নগর পানির পাম্প, ব্লক-বি, রোড নং-২, শান্তর বাড়ির ভাড়াটিয়া, থানা-ভাটারা, ডিএমপি, ঢাকা।
৪। ইব্রাহিম শেখ (৩১), পিতা-রজব শেখ, মাতা-নবেলা খাতুন, সাং-ধোয়াইল, থানা-মোহাম্মদপুর, জেলা-মাগুরা, এ/পি-নতুন বাজার সাঈদ নগর পানির পাম্প, ব্লক-বি, রোড নং-২, শান্তর বাড়ির ভাড়াটিয়া, থানা-ভাটারা, ডিএমপি, ঢাকা।
পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতার এবং লুন্ঠিত অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Devoloped By WOOHOSTBD