• বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে গজারিয়ায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারী আটক করে পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

Muntu Rahman / ৮ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া পরিশর্দনের সময় স্বাস্থ্য মন্ত্রী অত্র হাসপাতালের ভিতর অপরিসীম অপরিচ্ছন্নতা খাবারের রান্না ঘরে অনিয়ম পরিলক্ষিত হয়।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি গত রবিবার (১৪ জুন ২০২৬) খ্রি. তারিখে জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, নারায়ণগঞ্জ পরিদর্শনকালে প্রদত্ত নির্দেশনাক্রমে গত মঙ্গলবার (১৬ জুন ২০২৬) এই হাসপাতাল পুনরায় পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

এসময় তিনি হাসপাতালের প্রতিটা ওয়ার্ড, করিডর, রান্নাঘর, শৌচাগার, হাসপাতালের পেরিফেরিসহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। সেবা প্রার্থী ও হাসপাতালে ভর্তি রোগীদের স্বজন এবং আগত ব্যক্তিদের সাথে সামগ্রিক পরিবেশ নিয়ে মতবিনিময় করে হাসপাতালের সমস্যার ব্যাপারে শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এখানে উল্লেখ্য যে, তিনি এসময় মা ও শিশু কল্যাণ কেন্দ্র, নারায়ণগঞ্জ পরিদর্শন করেন এবং কেন্দ্রের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন। জেলা পর্যায়ে সরকারি হাসপাতাল গুলোর চিকিৎসার মান ও পরিবেশ নিয়ে অসন্তুষ্ট মনোভাব প্রকাশ করে।

এসময় আরো উপস্থিত ছিলেন-প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন; সিভিল সার্জন, নারায়ণগঞ্জ; সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ;আগত সাংবাদিকবৃন্দ; বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ সেবাগ্রহীতা। বিশ্বস্ত সূত্রে জানা যায় নারায়ণগঞ্জ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোও যেকোনো সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবে ও সিভিল সার্জনের তত্ত্বাবধানে পরিদর্শন করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD