• সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের সৌজন্যে  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত  দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার

বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩

Muntu Rahman / ৩ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি ।

চট্টগ্রামের বাঁশখালীতে পিকআপ ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে বাহাদুর আলম (২৮) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার (১ জুন) সকাল ৭ টার দিকে বাঁশখালী প্রধান সড়কের মনছুরিয়া বাজারের উত্তর পাশে গরুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাহাদুর আলম কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জাহিদাঘোনা এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামের আগ্রাবাদে একটি বেসরকারী আর্থিক প্রতিষ্ঠানের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

এ ঘটনায় আহতরা হলেন মহেশখালী এলাকার আবুল বশরের ছেলে মো. নোমান (৩৩), মাতারবাড়ী এলাকার মোজাম্মেল হকের মেয়ে মনি বেগম (২২) এবং চকরিয়ার বদরখালী এলাকার আবুল হোসেনের ছেলে মো. হেলাল (২১)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে পেকুয়ার দিকে যাওয়া একটি মাছবাহী পিকআপের সঙ্গে মহেশখালী থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই বাহাদুর আলম নিহত হন এবং আরও তিনজন আহত হন। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জানান, আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে নোমানের ডান হাত ও ডান পায়ে গুরুতর আঘাত রয়েছে।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, নিহতের মরদেহ থানার মর্গে রাখা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পিকআপ ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD