• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
মান্দায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত, মাথায় ৪ সেলাই সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার দৌলতপুরে পাট বিক্রির ৪ লাখ ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ২ সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান।।১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন। তাহিরপুর ৫ নং বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: আজিজুর রহমান দাউদকান্দি মডেল থানা পুলিশ ২০ হাজার ইয়াবাসহ১ জন পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের গ্রেফতার ৯ নওগাঁর ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সভা ও পুরস্কার বিতরন

Montu Rahman / ১৩৬ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

বটিয়াঘাটা প্রতিনিধিঃ খুলনার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে গ্রাম্য আদালত সক্রিয়কারণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে উপজেলার ০৭ টি ইউনিয়ন পরিষদের ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর গণের সাথে গ্রাম্য আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। সমন্বয় সভায় ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তি এবং নিষ্পত্তিকৃত মামলার নথি ব্যবস্থাপনা , গ্রাম্য আদালত বিষয়ক প্রচারণা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং প্রতি মাসের শেষ কর্ম দিবসে মাসিক রিপোর্ট প্রস্তুত ও উপজেলা নির্বাহী অফিসার’র দপ্তরে প্রদান করতে হবে এবং আদালতের শক্তিশালী, গ্রাম্য আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা তফসিলের প্রথম অংশে ফৌজদারী ও দ্বিতীয় অংশে দেওয়ানি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও ইউনিয়ন পরিষদে উচ্চ আদালত হতে প্রাপ্ত নথি গ্রাম্য আদালতের মাধ্যমে নিষ্পত্তি এবং প্রতিবেদন প্রেরণ , গ্রাম্য আদালতের ক্ষমতা, গ্রাম্য আদালত পরিচালনায় সদস্য সদস্যাদের দায় দায়িত্ব ইত্যাদি সহ গ্রাম্য আদালতের সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত সমন্বয় সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ গ্ৰাম্য আদালতের উপজেলা সমন্বয়ী শাহিনুর রহমান ।উপজেলা নির্বাহী অফিসার গ্রাম্য আদালতের কার্যক্রম ডকুমেন্টেশন যারা ভালোভাবে মেনটেইন করে এমন হিসাব সহকারীদের পুরস্কৃত করেন এর মধ্যে প্রথম স্থান অধিকার করে ১ নং জলমা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম কম্পিউটার অপারেটর মোঃ নুরুল ইসলাম ,দ্বিতীয় স্থান
অধিকার করে ২ নং বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম কম্পিউটার অপারেটর সেলিনা খাতুন এবং তৃতীয় ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন‌ পরিষদের হিসাব সহকারী-কাম কম্পিউটার অপারেটর শম্পা সরদার ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD