• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার

রাজশাহীতে ৬ জুয়ারী গ্রেপ্তার

Muntu Rahman / ৫৪ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

মো: গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে আটক করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, পবা থানার বড়গাছি পূর্বপাড়া গ্রামের মো: আব্দুল ছালাম মন্ডলের ছেলে মো: রাসেল আলী (২৬), একই গ্রামের মো: জাকারিয়া হোসেনের ছেলে মো: রিয়াজ উদ্দিন (২৭), একই গ্রামের মো: খোরশেদ আলীর ছেলে মো: রকি আলী (২৫), বড়গাছি গ্রামের মুনছুরের মোড় এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে মো: মিশন আলী (২৯), গোপালহাট গ্রামের মো: একরাম আলীর ছেলে মো: সেলিম রেজা (৩২) এবং বড়গাছী মন্ডলপাড়া গ্রামের মো: আনিছুর রহমানের ছেলে মো: কাবিল আলী (৩৫)।

শনিবার (৯ মে) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে পবা থানার মুনছুরের মোড় এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের দেহ ও ঘটনাস্থল তল্লাশি করে ০৪ বান্ডিল প্লেয়িং কার্ড (তাস) উদ্ধার করা হয়। এছাড়াও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৫ হাজার ৬শ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD