• রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে পুরোনো দেয়াল ধসে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু রূপগঞ্জ থানা পুলিশের উপর হামলার ঘটনায় কক্সবাজার থেকে র‍্যাব ১৫ সহায়তায় গ্রেফতার ৭ জুলাই /আগস্ট ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের সময় থানা পুলিশের লুট হওয়া শটগান গুলি উদ্ধার আটক ১ তাহিরপুর যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযানে,গাঁজা বিক্রেতাকে ৬ মাস ও সেবনকারীকে ২ মাসের কারাদণ্ড কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১ কোটি ৩৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু কটিয়াদীতে বৃত্তিপ্রাপ্ত ৪৩ শিক্ষার্থীকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান  চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জ থানা পুলিশের উপর হামলার ঘটনায় কক্সবাজার থেকে র‍্যাব ১৫ সহায়তায় গ্রেফতার ৭

Muntu Rahman / ৪৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পুলিশের অভিযানে সন্ত্রাসী হামলা চালিয়ে আসামি ছিনতাই মামলায় ৭ জনকে র‍্যাব -১৫ এর সহযোগিতায় কক্সবাজার থেকে গ্রেফতার।

গত মঙ্গলবার (৫-০৫-২০২৬) খ্রিঃ সহকারী পুলিশ সুপার “গ” সার্কেল মোঃ মেহেদী ইসলাম ও অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা এ.আইচ. এম সালাউদ্দিন’দ্বয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করে।
আভিযানিক দল ভোররাত ০৫:০০ ঘটিকার সময় অস্ত্র আইনের মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ শামীম মিয়া (৪০) কে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ৮ নং ওয়ার্ড চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আসামি মোঃ শামিম মিয়া (৪০) কে তার নিজ বাড়ীর বসত ঘরের ভিতর থেকে গ্রেফতার করে। গ্রেফতারে পরে থানায় ফেরার পথে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে ১৫০-২০০ জনের একটি দল বেআইনীভাবে জনতাবন্ধ হয়ে রাম-দা, লোহার পাইপ, ছোরা, লাঠি-সোঠাসহ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের উপর হামলা করে। আসামি মোঃ শামীম মিয়া (৪০) কে বহনকারী সরকারি গাড়ি অবরোধ করে অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উপর হামলা করে আসামি মোঃ শামীম মিয়া (৪০) কে সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়া যায়। এসময় সহকারী পুলিশ সুপার “গ” সার্কেল এবং অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা এরূ সরকারি গাড়ী ক্ষতিগ্রস্ত হয় ও পুলিশ সদস্যরা আহত হয়। এই ঘটনায় রূপগঞ্জ থানার মামলা নং-১৩, তাং -০৫/০৫/২০২৬ খ্রি:, ধারা- ১৪৩/৩৪১/১৮৬/৩০৭/৩৩২/৩৩৩/৩৫২/ ৩৫৩/২২৪/২২৫/৪২৭/৩৭৯/৩৪/ পেনাল কোড রুজু করা হয়।

উক্ত মামলার আসামিদের গ্রেফতার করার জন্য নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) ফাহিম সোর্সের মাধ্যমে জানতে পারেন যে, এজাহারনামীয় আসামীরা কক্সবাজার জেলায় অবস্থান করছে। উক্ত আসামিদের গ্রেফতার করার জন্য তিনি র‍্যাব -১৫ কক্সবাজার বরাবর রিকুজেশন পাঠান। যার প্রেক্ষিতে র‍্যাব ১৫, কক্সবাজার এর ০১ টি আভিযানিক টিম কক্সবাজার জেলার একটি আবাসিক হোটেল থেকে গত শনিবার ( ০৯ মে ২০২৬) খ্রিঃ দিবাগত রাত ০১.৩০ ঘটিকায় এজাহারনামীয় আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।আসামিরা হল ১। মো: শামীম মিয়া (৪০)
পিতা- মৃত আ: খালেক; ২। আব্দুল করিম (৩৫), পিতা- মো: রুস্তম আলী; ৩। মো: রুবেল (৩৩), পিতা- মো: কামাল হোসেন; তদন্তেপ্রাপ্ত আসামী ৪। মানিক হোসেন (৪৪), পিতা- আ: আলী ঢালী; ৫। মো: আবুল (৪৮), পিতা- হাজিল বক্স; ৬। মাসুদ (৩৮), পিতা- মো: আবুল হোসেন এবং ৭। মো: খালেদ হোসেন (৪৪), পিতা- আ: রহিম, সর্বসাং- চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’দের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD