• রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে পুরোনো দেয়াল ধসে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু রূপগঞ্জ থানা পুলিশের উপর হামলার ঘটনায় কক্সবাজার থেকে র‍্যাব ১৫ সহায়তায় গ্রেফতার ৭ জুলাই /আগস্ট ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের সময় থানা পুলিশের লুট হওয়া শটগান গুলি উদ্ধার আটক ১ তাহিরপুর যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযানে,গাঁজা বিক্রেতাকে ৬ মাস ও সেবনকারীকে ২ মাসের কারাদণ্ড কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১ কোটি ৩৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু কটিয়াদীতে বৃত্তিপ্রাপ্ত ৪৩ শিক্ষার্থীকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান  চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

তাহিরপুর যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড

Muntu Rahman / ৩৮ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

আমির হোসাইন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযানের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিউর রায়হানের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় মিলন মিয়া(৪৫) নামে আটক ড্রেজার মালিক ৯০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত মিলন মিয়া জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সত্রিশ গ্রামের মৃত আব্দুল লতিফ তরফদার এর ছেলে।

শুক্রবার(৮ মে) দিনগত রাত ১ টার দিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলা সত্রিশ গ্রামে ঘটনাটি ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে,টাস্কফোর্স অভিযানে দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিউর রায়হানের নেতৃত্বে শুক্রবার রাত ১২ থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। এরমধ্যে রাত ১টা ২০ মিনিটের দিকে বিশ্বম্ভপুরের সত্রিশ গ্রামে অবৈধ পন্থায় বালু উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিত্বে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয় এসময় আসামীরা দৌড়ে পালায়। পরে ২টি স্টিলবডি নৌকা ও ৩টি ড্রেজারবাহী কাঠের নৌকা জব্দ করা হয়। পরবর্তীতে নৌকা ও ড্রেজার জব্দ করে নিয়ে আসার জন্য নৌ পুলিশকে দুইজন মাঝি আনতে বলা হয় এবং মোবাইল কোর্ট টিম সেখানে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরেই গ্রামের কয়েকশত মানুষ নদীর পাড়ে একত্র হয়ে মোবাইল কোর্ট টিমের উপর পাথর নিক্ষেপ শুরু করে,এতে স্পীডবোটের ড্রাইভার আহত হয় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিছু হটতে বাধ্য হয়।
পরবর্তীতে নৌপুলিশ ও বাদাঘাট পুলিশ-ফাড়ির সহোযোগিতায় পুনরায় অভিযান পরিচালনা করে ২টি বাল্কহেড ও ১টি ড্রেজারবাহী নৌকা জব্দ করে। এসময় মিলন মিয়া নামে একটি বাল্কহেডের মালিককে গ্রেপ্তার করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,এ ঘটনায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও ২৬ এপ্রিল ২০২৬ খ্রি. থেকে এ টাস্কফোর্স অভিযান/মোবাইল কোর্ট প্রতিদিন চলমান রয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD