• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি আইনমন্ত্রীর আগমন ও পহেলা বৈশাখ ঘিরে: শৈলকুপা দোকান মালিক সমিতির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেপ্তার করা হয়। চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রাগপুরের ৪ নং ওয়ার্ডে তরূণ সমাজসেবক আসাদুল হক নীল এমপি অধ্যাপক মুজিবুর রহমান ব্রীজ ও সড়ক উদ্বোধন করেন মহিপুুরে বিশেষ ব্যবস্থায় ন্যায্যমূল্যে জেলেদের মাঝে প্রশাসনের জ্বালানি তেল সরবারহ। কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ও রূপগঞ্জে পৃথক দুটি অভিযানে ফেনসিডিল,গাঁজা,মদ এবং ম্যাগজিন, গুলি উদ্ধার গ্রেফতার ২

Muntu Rahman / ১১ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আদমজী নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও হতে ১০২৩ বোতল ফেনসিডিল ও ২৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক এবং পৃথক অভিযানে রূপগঞ্জ হতে ম্যাগজিন, গুলি উদ্ধার।

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

মাদকদ্রব্য নির্মূলে ও মাদকের ভয়াল থাবা থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করতে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে র‍্যাব-১১ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলের লক্ষ্যে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সময়ে র‍্যাব-১১ বিপুল পরিমান মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সাথে জড়িতদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল শনিবার (৪ এপ্রিল ২০২৬) তারিখ রাত ০৪.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেঙ্গাইল এলাকা হতে ১০২৩ বোতল ফেনসিডিল ও স্কাফ, ২৬ কেজি গাঁজা , এক বোতল বিদেশী মদসহ দুই জন‌ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি নারায়ণগঞ্জ থ ১১ – ১৮৬২ এবং দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি হলো ১। সুজন মোল্লা (২১), পিতা-মৃত ওয়াদুদ মোল্লা, সাং- ভন্ডবাসা, থানাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুর ২। জাবেদ (৩৫), পিতাঃ মৃত নাসির উদ্দিন, সাং- বাসটেকি, থানাঃ সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ।

র‍্যাব -১১ জানায় প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে।

অপরদিকে পৃথক আরেকটি অভিযানে ০৪/০৪/২৫ তারিখ রাত ২:০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মাসুমপুর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তলের ম্যাগজিন ও ০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং উদ্ধারকৃত গুলি, ম্যাগাজিন রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য দিকে সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে শীর্ষ মাদকদ্রব্য পাচার কারী ও ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হচ্ছে। ইয়াবা, গাঁজা, মদ,হেরোইন ফেনসিডিল সহ নিষিদ্ধ মাদকদ্রব্য জব্দ ও আসামি গ্রেফতার করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD