আদমজী নারায়ণগঞ্জ র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও হতে ১০২৩ বোতল ফেনসিডিল ও ২৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক এবং পৃথক অভিযানে রূপগঞ্জ হতে ম্যাগজিন, গুলি উদ্ধার।
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
মাদকদ্রব্য নির্মূলে ও মাদকের ভয়াল থাবা থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করতে নারায়ণগঞ্জ র্যাব-১১ বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে র্যাব-১১ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলের লক্ষ্যে র্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সময়ে র্যাব-১১ বিপুল পরিমান মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সাথে জড়িতদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল শনিবার (৪ এপ্রিল ২০২৬) তারিখ রাত ০৪.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেঙ্গাইল এলাকা হতে ১০২৩ বোতল ফেনসিডিল ও স্কাফ, ২৬ কেজি গাঁজা , এক বোতল বিদেশী মদসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি নারায়ণগঞ্জ থ ১১ - ১৮৬২ এবং দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি হলো ১। সুজন মোল্লা (২১), পিতা-মৃত ওয়াদুদ মোল্লা, সাং- ভন্ডবাসা, থানাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুর ২। জাবেদ (৩৫), পিতাঃ মৃত নাসির উদ্দিন, সাং- বাসটেকি, থানাঃ সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ।
র্যাব -১১ জানায় প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে।
অপরদিকে পৃথক আরেকটি অভিযানে ০৪/০৪/২৫ তারিখ রাত ২:০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মাসুমপুর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তলের ম্যাগজিন ও ০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং উদ্ধারকৃত গুলি, ম্যাগাজিন রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য দিকে সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে শীর্ষ মাদকদ্রব্য পাচার কারী ও ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হচ্ছে। ইয়াবা, গাঁজা, মদ,হেরোইন ফেনসিডিল সহ নিষিদ্ধ মাদকদ্রব্য জব্দ ও আসামি গ্রেফতার করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.