• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার সত্য প্রকাশে আপসহীন থাকার আহ্বান বক্তাদের নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ নওগাঁ জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ বিশ্বম্ভরপুরে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’-এর ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ডাক্তার মোখতার আহমদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ নং বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লার শুভেচ্ছা চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী

সুনামগঞ্জ– ১ ধানের শীষ প্রতীক পেলেন কামরুজ্জামান কামরুল

Muntu Rahman / ২৮৮ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন লাভ করেছেন কামরুজ্জামান কামরুল। ধানের শীষ প্রতীক পাওয়ার পর এক বিশেষ বার্তায় তিনি নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ এবং দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেছেন।
​আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও ধানের শীষের বিজয়
​কামরুজ্জামান কামরুল তার বক্তব্যে বলেন, “আলহামদুলিল্লাহ, আপনাদের সবার আশা মহান আল্লাহ পূর্ণ করেছেন। এই প্রতীক শুধুমাত্র আমার নয়, এটি দেশনায়ক তারেক রহমানের প্রতীক এবং জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক। আমরা সবাই ধানের শীষের মানুষ।

​মনোনয়ন পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন দলের স্বার্থে এবং জাতীয় স্বার্থে অতীতের সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা বাস্তবে কাউকে কটাক্ষ করে কোনো পোস্ট, কমেন্ট বা বিতর্ক সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছেন তিনি। কোনো প্রকার দ্বন্দ্বে না জড়িয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণার নির্দেশনা দিয়েছেন কামরুল।
​তারেক রহমানের হাতকে শক্তিশালী করার অঙ্গীকার
​তিনি আরও বলেন,আমাদের লক্ষ্য আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দেশ গড়ার অঙ্গীকারকে শক্তিশালী করা। আমরা ভাই-ভাই হয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করব।

​নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কামরুজ্জামান কামরুল তার সমর্থকদের নির্বাচনের সকল প্রকার আচরণবিধি ও বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। দেশ ও প্রবাসে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি তিনি শুভকামনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD