• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

ধর্মপাশায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল

Muntu Rahman / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সুনামগঞ্জের ধর্মপাশায় মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ আসর ধর্মপাশা উপজেলার পূর্ব বাজার ফার্মগেট এলাকায় উপজেলা সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মিলাদ ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, জুলফিকার আলী ভূট্টু, সদস্য কাজী মাজাহারুল হক, মামুন ওর রশীদ শান্ত, মাহবুবুর আলম হাদিস ও সালাউদ্দিন মাহতাব উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হেকিম, মেহেদী হাসান উজ্জ্বল, হাজী ইকবাল ও শাহ আলম প্রিন্স। উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন নুরু, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা কৃষকদলের সভাপতি মো. ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক মিলন মজুমদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD