• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা।   কিশোরগঞ্জে মসজিদে প্রতিবন্ধী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা ও কালভার্ট মেরমত । ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সীতাকুণ্ডে ডাকাত দলের হামলায়২ সিকিউরিটি গার্ড নিহত

Muntu Rahman / ২০০ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

সীতাকুন্ড(চট্রগ্রাম)প্রতিনিধি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শীপ ইয়ার্ডে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় দুই সিকিউরিটি গার্ড নিহত হয়েছে।
৫ জানুয়ারি সোমবার সকালে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা নৌঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল মরদেহ দুটি উদ্ধার করেন।
ডাকাতের হামলায় নিহত দুই সিকিউরিটি গার্ড হলেন- মো..সাইফুল্লাহ ও খালেদ প্রমাণিক। তাদের দু’জনের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানার আব্দুল্লাহপুর এলাকায়।তারা সীতাকুণ্ডের কুমিরা নৌঘাট এলাকার কেআর শিপ মেকিং নামক জাহাজভাঙা কারখানায় সিকিউরিটি গার্ড হিসাবে চাকরি করতেন।
কে আর শিপ মেকিং ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না বলেন, গতকাল রবিবার দুপুরে কাটিংয়ের জন্য জাহাজভাঙা কারখানায় একটি স্ক্র্যাপ জাহাজ আনা হয়। রবিবার গভীর রাতে একদল সংঘবদ্ধ ডাকাত কারখানায় আনা ওই স্ক্র্যাপ জাহাজের মালামাল লুটে হানা দেয়। এই সময় জাহাজ ভাঙা কারখানায় দায়িত্বরত দুই নিরাপত্তা প্রহরী বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদল তাদের উপর হামলা চালায়। এতে ডাকাতের হামলায় দুই গার্ড নিহত হয়। সোমবার সকালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করেন।
এ বিষয়ে চট্টগ্রাম শিল্প পুলিশ বলেন, জাহাজভাঙা কারখানায় ডাকাতের হামলায় নিহত দুই সিকিউরিটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD