• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

পর্যটন কেন্দ্র কুয়াকাটা কে আন্তর্জাতিক মানের করার পরিকল্পনা রয়েছে, রয়্যাল হেরিটেজ হোটেল উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন – এবিএম মোশাররফ হোসেন

Muntu Rahman / ২২৬ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান রিপন :কলাপাড়া(পটুয়াখালী) ।


‎কুয়াকাটায় পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করতে শুভ উদ্বোধন হলো অত্যাধুনিক তারকা মানের হোটেল রয়্যাল হেরিটেজ।
গতকাল (২ জানুয়ারি) বিকাল ৫.০০ টার সময় আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে হোটেলটির উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

‎উদ্বোধনী অনুষ্ঠানে হোটেল রয়্যাল হেরিটেজ কুয়াকাটা এর চেয়ারম্যান দিদার উদ্দিন আহমেদ মাসুম এতে সভাপতিত্ব করেন। এ সময় রয়্যাল হেরিটেজ হোটেল কর্তৃপক্ষের আরো উপস্থিত ছিলেন হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক গাজী মো:মজনু, পরিচালক শাহীন তালুকদার, কাওসার মৃধা ও জয়দেব চন্দ্র দাস।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো:ফজলু গাজী, মহিপুর থানা বিএনপি’র সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপি’র সভাপতি আঃ আজিজ মুসুল্লী, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার, লতাচাপলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আ:সালাম হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন, পর্যটন নগরী কুয়াকাটায় হোটেল রয়্যাল হেরিটেজ একটি তারকা মানের মানসম্মত ও আধুনিক সেবার নতুন সংযোজন। এতে দেশি-বিদেশি পর্যটকদের আবাসন সুবিধা আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এছাড়াও কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে গঙ্গামতি পর্যন্ত রাস্তা কাজ শেষের দিকে এবং কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে লেম্বুর চর পর্যন্ত রাস্তার কাজ অনুমোদন হয়েছে যা শীঘ্রই শুরু হবে। ভবিষ্যতে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে কুয়াকাটা কে একটি আন্তর্জাতিক মানের ও আধুনিক সুবিধা সম্বলিত পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। এ জন্য কুয়াকাটার ব্যবসায়ী ও সমাজের সকল পর্যায়ের মানুষের সহযোগীতা প্রয়োজন।

‎তিনি আরো বলেন , আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত সেবা এবং পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করতেই হোটেল হেরিটেজ যাত্রা শুরু করেছে। এর মাধ্যমে কুয়াকাটার পর্যটন শিল্প ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন।পর্যটন এলাকায় এ ধরনের সেবা পর্যটকদের আবাসন সুবিধা দেওয়ার লক্ষ্যে রয়্যাল হেরিটেজের উদ্যোক্তাদের সাধুবাদ ও অভিনন্দন জানাই।
পরে ‎উপস্হিত অতিথিদের সাথে তিনি কুশল বিনিময় করেন।
কর্তৃপক্ষ জানান, তারকা মানের ও অত্যাধুনিক সুবিধা সম্বলিত রয়্যাল হেরিটেজ হোটেলে রয়েছে দুইটি আধুনিক লিফট, প্রসস্হ একটি সিঁড়ি, ইমার্জেন্সি বা ফায়ার ষ্টেয়ার একটি, ডাবল বেড, থ্রি বেড,কাপল বেড সহ ৬০ টি রুম। ভিআইপি স্যুট ১০ টি এবং একটি অত্যাধুনিক সুবিধা সহ সুবিশাল প্রেসিডেন্ট স্যুট রুম। ড্রাইভারদের জন্য আলাদা রুম। নীচতলায় সুবিশাল রিসিপশন ও রেষ্ট্রুরেন্ট। অষ্টম তলায় রয়েছে কনভেনশন হল, নামাজের স্হান, বাচ্চাদের প্লে কর্নার, জীম, কর্তৃপক্ষের অফিস ও গেষ্ট রুম। রুফটপে রয়েছে সুইমিং পুল যা কুয়াকাটায় ছাদের উপর এই প্রথম সংযোজন, জুসবার, মিনি পার্টি স্পেস, ওপেন কফি জোন, বারবি কিউ জোন এবং সমুদ্রের বিশাল জলরাশি ও উত্তাল ঢেউয়ের অবলোকনের সুযোগ এবং প্রাকৃতিক সবুজের নয়ানাভিরাম মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার সুযোগ।
এরপর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার, এবিএম মোশাররফ হোসেন, হোটেল কর্তৃপক্ষ সহ মুসলিম উম্মার সকলের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরিশেষে রয়্যাল হেরিটেজ কর্তৃপক্ষের চেয়ারম্যান দিদার উদ্দিন আহমেদ মাসুম ও ব্যবস্থাপনা পরিচালক গাজী মো:মজনু প্রধান অতিথি সহ উপস্থিত সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD