• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা।   কিশোরগঞ্জে মসজিদে প্রতিবন্ধী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা ও কালভার্ট মেরমত । ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সীতাকুণ্ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Muntu Rahman / ১৫৯ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড( চট্টগ্রাম)।।চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেন্দ্র ঘোষিত সপ্তাহব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারী শুক্রবার বাদ আছর চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌরসদরস্হ এল কে সিদ্দিকী স্কয়ারে সীতাকুণ্ড পৌর বিএনপির আয়োজনে এক খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সালে আহম্মেদ সলুর সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা.কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী ও সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ প্রমূখ।এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে করা মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবার-পরিজনসহ দেশবাসীকে এই শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD