• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন। বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন

গোদাগাড়ীতে সার ব্যবসায়ীকে জরিমানা

Muntu Rahman / ১৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

মো: গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি

 

রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষি সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকারে তার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৪ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বাইপাস উজানপাড়া বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানটি হলো মেসার্স হাসান ট্রেডার্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. হাসান আলী।

রাজশাহী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা গেছে, প্রতিষ্ঠানটি সরকারি নির্ধারিত দরের চেয়ে বেশি মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করছিলো। পাশাপাশি দোকানে সারের কোনো হালনাগাদ মূল্যতালিকা টানানো ছিলো না এবং বিক্রির সময় ক্রেতাদের মূল্য রশিদও দেওয়া হচ্ছিলো না।

তিনি আরও বলেন, এসব অনিয়ম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর স্পষ্ট লঙ্ঘন। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অতিরিক্ত দামে সার বিক্রি না করার শর্তে তার থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

 

তিনি আরও জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিতভাবে বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD