আশরাফুল আলম আরিফ,মহেশখালী।
আজ৮ডিসেম্বর সোমবার কক্সবাজার জেলা মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনরত অবস্থায় ৩টি বালুবাহী ডাম্পার আটক করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১২-এর ১৫(১) ধারায় দুইটি পৃথক মামলায় মোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানায়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জনস্বার্থে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Devoloped By WOOHOSTBD