• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন। বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’

বদলগাছীর ইউএনও ছনির দুঃখ প্রকাশে সাংবাদিকদের সকল কর্মসূচি প্রত্যাহার

Muntu Rahman / ৯৬ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

মোঃ সারোয়ার হোসেন অপু

নওগাঁ জেলা প্রতিনিধি,
নওগাঁর বদলগাছীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির ‘মিডিয়া টাকা ছাড়া নিউজ কাভার করে না‘ এমন মিথ্যা ও বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার অবসান হয়েছে। ইউএনও তাঁর দেওয়া মন্তব্যকে ‘ভুল বোঝাবুঝিজনিত’ বলে স্বীকার করে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করায় সাংবাদিকরা ঘোষিত সকল কর্মসূচি প্রত্যাহার করেছেন।
গত ১২ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে কাব ও স্কাউট দলের এক সভায় দেওয়া ইউএনওর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে ইউএনও বলেন, “আমি মিডিয়া কাভারেজ নিই না, কারণ হচ্ছে মিডিয়া আনতে হলে টাকা চায়” এমন মন্তব্য উঠে এলে বদলগাছী উপজেলায় কর্মরত সাংবাদিকরা ক্ষোভ জানান এবং মানববন্ধনসহ ইউএনও’র ইসরাত জাহান ছনি’র অপসারণের দাবিতে আন্দোলনের ঘোষণা দেয়।
তারই ধারাবাহিকতায় আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা গেটের সামনে মানববন্ধনের আয়োজন করলে পরিস্থিতি বেগতিক দেখে ইউএনও ইসরাত জাহান ছনি উপজেলার কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তিনি ভিডিওতে প্রকাশিত বক্তব্যকে ‘ভুল ব্যাখ্যা ও অনভিপ্রেত’ উল্লেখ করে তাঁর বক্তব্য প্রত্যাহার করেন এবং গণমাধ্যমকর্মীদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করে সকল কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তাঁর দুঃখপ্রকাশে সাংবাদিকগণ ঘোষণা করা সকল কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
বিগত ঘটনার পটভূমি ব্যাখ্যা দিতে গিয়ে ইউএনও ইসরাত জাহান ছনি সাংবাদিকদের নিরাপদ পেশাদারিত্ব নিশ্চিত করার আশ্বাসসহ ভবিষ্যতে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শাহিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও সদর ইউনিয়নের প্রশাসক মো. ফারুক আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মাঝহারুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও নওগাঁ জেলার সাংবাদিকরা।
সাংবাদিকগণ প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD