• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন। বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’

বদলগাছীতে সাংবাদিকদের নিয়ে বিভ্রাত্তিমূলক বক্তব্য প্রদান করায় ইউএনও’র ‘ বিরুদ্ধে আপত্তি পত্র দাখিল

Muntu Rahman / ১৫২ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মোঃ সারোয়ার হোসেন অপু

জেলা প্রতিনিধি:(নওগাঁ)

নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি’র এক মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় গণমাধ্যমকর্মীদের অভিযোগ, একটি সরকারি সভায় ইউএনও “ মন্তব্য করে বরেন,আমি মিডিয়া ডাকি না,মিডিয়া ডাকলে শুধু টাকা চায়, তাই আমি মিডিয়া কাভারেজ নিই না” কিন্তু তিনি নির্দিষ্ট করে বলেননি’ কোন মিডিয়াকে কত টাকা দিয়েছেন।
তার এমন বক্তব্য দিয়ে পুরো সাংবাদিক সম্প্রদায়কে অবমাননা করেছেন।
ঘটনাটি ঘটে, গত ১২ নভেম্বর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কাব স্কাউট বিষয়ক এক সভায়। সেখানে উপস্থিত একাধিক অংশগ্রহণকারীর দাবি, আলোচনার এক পর্যায়ে ইউএনও এই মন্তব্য করেন। পরে সভার ওই অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলার সর্বস্তরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার প্রতিবাদে বদলগাছীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সংগঠনের নেতৃবৃন্দ গত ১৬ নভেম্বর (রবিবার) ইউএনওর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি আপত্তি পত্র দাখিল করেন।
ইউএনও ইসরাত জাহান ছনি ছুটিতে থাকায় স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন। তিনি বিষয়টি ইউএনওকে অবহিত করার নিশ্চয়তা দেন।
আপত্তি পক্র বলা হয়, বদলগাছী উপজেলায় দায়িত্ব নেওয়ার পর থেকে ইউএনওর কর্মকালে বিভিন্ন জাতীয়-আঞ্চলিক গণমাধ্যমে শতাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। অথচ এসব সংবাদ কাভারেজের জন্য কোনো সাংবাদিক কখনো তাঁর কাছ থেকে কোনো আর্থিক সুবিধা দাবি করেননি। তারপরও তিনি সংবাদকর্মীদের সম্পর্কে ‘অযৌক্তিক, মিথ্যা ও মর্যাদাহানিকর’ মন্তব্য করেছেন।
বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক সরেজমিনে বার্তার বদলগাছী উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফেরদৌস হোসেন বলেন, “ইউএনওর বক্তব্য শুধু অসত্যই নয়, মর্যাদাহানিকর এবং পুরো সাংবাদিক সমাজকে হেয় প্রতিপন্ন করার শামিল। তিনি অবিলম্বে এই মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইবেন, এটাই আমাদের দাবি। অন্যথায়, তিনি যেসব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেসব অনুষ্ঠানের সংবাদ বর্জনসহ তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
এ ঘটনায় উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। অনেকেই মনে করছেন, একটি দায়িত্বশীল প্রশাসনিক পদে থাকা ব্যক্তির এমন মন্তব্য গণমাধ্যম ও প্রশাসনের সম্পর্ককে অকারণে উত্তপ্ত করে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD