চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বটতল এলাকায় একটি যাত্রীবাহী বাস একটি ড্রাম ট্রাকের পিছনে ধাক্কা লেগে মহাসড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্হলে ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০ জনের মত। বাসটি পাশে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেছে।
১৬ অক্টোবর রবিবার সন্ধ্যা ৬ টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বটতল নামক স্হানে এই দু’র্ঘ’ট’না ঘটে।ঢাকা থেকে ছেড়ে আসা সিডিএম নামক এ পরিবহন টিতে প্রায় চল্লিশ জনের মত যাত্রী ছিল।ঘটনা স্হলে নিহতরা সবাই এ বাসের যাত্রী ছিল।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনা স্হলে ছুটে এসে আহত ও নিহতদের উদ্ধার করছে।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান জানান,নিয়ন্ত্রণ হারিেয় ঢাকা থেকে আসা সিডিএম বাস খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন মারা যায়। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এর মধ্যে কয়েকজনকে চমেক হাসপাতালেও নেওয়া হয়েছে।
স্থানীয় মোরশেদ জানান চট্টগ্রাম মুখী বাসটি একটি ট্রাককে ধাক্কা দিয়ে বাসটি রাস্তার বাহিরে পড়ে যায়।ধারনা করা হচ্ছে নিহতের সংখ্যা ১০এর অধিক হতে পারে।
এ ঘটনায় বেঁচে যাওয়া বাসের একজন যাত্রী বলেন,বেপরোয়া গতির বাসটি হঠাৎ এলোমেলোভাবে বাঁক দিতে থাকে। আমরা কিছু বুঝে ওঠার আগেই বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোরে ধাক্কা দিলে বাস সহ আমরা খাদে পড়ে যায়।ঘটনাস্থলে ৪ জন নিহত হয়।
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস দ্রুত আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসারত অবস্থায় সেখানে একজন মারা যান।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত ডা.শারমিন জানান,প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্তত ২০ জন কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের অধিকাংশই মাথায় আঘাতপ্রাপ্ত এবং এদের অন্তত ১০ জনের অবস্থা আশংকাজনক।
উল্লেখ্য,নিহত পাঁচ জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম কামাল তার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় অন্যজন সাহা আলমের বড়ি কুমিল্লায়।তিনি চট্টগ্রামের ইয়াং ওয়ান কারখানায় চাকরিরত ছিলেন।
আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। এদের মধ্যে ইব্রাহিমের বাড়ি চট্টগ্রমের চন্দনাইশ, রিঙ্কুব ও অর্ণবের বাড়ি মিরশ্বরাই থানার মিঠাছড়া এলাকায়।জাহাঙ্গীরের ফেনী, নয়ন ও ওরুকনে রানী নাথের সীতাকুণ্ডের জিপিএইচ এলাকায়। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।নিহতদের সবাই পুরুষ।
Devoloped By WOOHOSTBD