• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

বিদ্যালয়ের সম্পত্তি বিনষ্ট করলো দুর্বৃত্তরা

Muntu Rahman / ১৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

দৌলতপুর (কুষ্টিয়া),৬ নভেম্বর ২০২৫:

দৌলতপুর উপজেলার পূর্ব মহিষকুন্ডি গ্রামের ২০৫ নং নাসির উদ্দিন বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর ও ক্ষতিসাধন করেছে। ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াহিদা জান্নাত জানান, ৩ নভেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটে শ্রেণীকক্ষ ও অফিসকক্ষ তালাবদ্ধ করে শিক্ষকরা বাড়ি ফেরেন। পরদিন সকাল ৮টা ৩০ মিনিটে বিদ্যালয়ে এসে দেখা যায়—দুর্বৃত্তরা পাঁচটি তালায় বালি ও সুপার আঠা ঢেলে নষ্ট করেছে, সাবমারসিবল পাম্পের পাইপ ইটের খোয়া দিয়ে বন্ধ করেছে, জানালার গ্লাস ও বাউন্ডারির ১১টি সিমেন্টের খুঁটি ভেঙেছে এবং লাগানো গাছপালা উপড়ে ফেলেছে। এতে বিদ্যালয়ের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাক আহমেদ ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন শেষে বিদ্যালয়ের নিরাপত্তা জোরদার ও তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বিদ্যালয়ের পিটিএ সভাপতি মো. নাজমুল হক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটি প্রত্যক্ষ করে ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD