চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপি ঘোষিত প্রার্থী কাজী সালাহ উদ্দিনকে প্রত্যাখান করে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়ার দাবিতে সীতাকুন্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর বিকালে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার জলিল টেক্সটাইল মিল গেইটস্হ বাদশা ফেয়ার ল্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় বক্তারা উপরোক্ত দাবি জানান।
সভায় বক্তারা আরো বলেন লায়ন আসলাম চৌধুরী এফসিএ কারা নির্যাতিত মজলুম জননেতা। দলের জন্য তিনি এবং তাদের পুরো পরিবার জুলুম নির্যাতন সহ্য করেছেন।আসলাম চৌধুরী শুধু সীতাকুণ্ড নয়, পুরো চট্টগ্রাম তথা বাংলাদেশের আইকনিক লিডার। সীতাকুণ্ড তাঁর কোনো বিকল্প নেই।সীতাকুণ্ডে প্রার্থী পরিবর্তন করা না হলে লাগাতার কর্মসূচী পালন করা হবে। তখন এর দায়ভার ষড়যন্ত্রকারীদের নিতে হবে।অনুষ্ঠিত সভায় সীতাকুন্ড উপজেলা বিএনপি আহবায়ক ডা:কমল কদরের সভাপতিত্বে ও যুবদল নেতা আওরঙ্গজেব মোস্তফার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা জহুরুল আলম জহুর,জাগির হোসেন,ছালে আহাম্মদ সলু, মো: মোরছালিন, সিদ্দিক আহম্মদ, নূরুল আনোয়ার চেয়ারম্যান, মহররম আলী,এড. আইনুল কামাল, মোজাহের উদ্দিন আশরাফ, ফজলুল করিম চৌধুরী, খোরশেদ আলম মেম্বার, গিয়াস উদ্দিন মাহমুদ চৌধুরী মোস্তাফিজুর রহমান হিরু, আলাউদ্দিন মনি, কোরবান আলী,আল মামুন, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি আহ্বায়ক রায়হান উদ্দিন প্রধান,সদস্য সচিব মাহবুবুল আলম,চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম,আকবরশাহ থানা যুবদলের সদস্য সচিব ইলিয়াছ খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ,সদস্য সচিব মহসিন আহমেদ তৌসিব ও মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভানেত্রী সখিনা বেগম প্রমূখ
Devoloped By WOOHOSTBD