• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন। বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’

চকউলী বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতিকে প্রাণনাশের হুমকির অভিযোগ

Muntu Rahman / ১৩৫ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার চকউলী বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. আব্দুল মান্নানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ফি, শিক্ষক-কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল ও উন্নয়ন প্রকল্পের বিপুল অঙ্কের অর্থ তছরুপের প্রাথমিক প্রমাণ মেলায় শিক্ষা মন্ত্রণালয় অধ্যক্ষ নজরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করে। এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত ও শুরু হয়েছে।
অভিযোগে বলা হয়, অধ্যক্ষ নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে কলেজের আর্থিক ব্যবস্থাপনায় একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ভুয়া বিল-ভাউচার তৈরি ও নানা অনিয়মের মাধ্যমে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাৎ করেন। উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ কোনো কাজ না করেই তোলা হয়েছে বলেও জানা গেছে।
এ ঘটনায় চকউলী এলাকা ও মান্দা উপজেলাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও সুশীল সমাজ দ্রুত তদন্ত শেষ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বর্তমান সভাপতি মো. আব্দুল মান্নান জানান, “আমি সভাপতি হওয়ার পর থেকে নজরুল ইসলাম বিভিন্নভাবে আমাকে ভয়ভীতি দেখাচ্ছেন। গত ২৯ অক্টোবর রাত ৯টা ১০ মিনিটে তার ব্যবহৃত মোবাইল নম্বর (০১৭১৩৭৭২৫৭৬) থেকে আমাকে প্রাণনাশের হুমকি দেন। এমনকি চাকরিতে সমস্যা তৈরি করা ও পরিবারকে ক্ষতি করার কথাও বলেন। এতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এবিষয়ে জানতে চাইলে বরখাস্তকৃত অধ্যক্ষ নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন,“সব অভিযোগই ভিত্তিহীন। আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD