• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।।আলোচিত ভাবীর হোটেল কে জরিমানা 

Montu Rahman / ২০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড( চট্টগ্রাম)।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে আলোচিত ভাবীর হোটেল নামে এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌর সদরের উত্তর বাইপাস এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আলোচিত ভাবীর হোটেলে অপরিস্কার-অপরিচ্ছন্ন অস্বাস্হ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং মিষ্টি,দধি ও ঘি উৎপাদন ও বিএসটিআই এর অনুমোদন ছাড়া পন্য উৎপাদন ও বিক্রি,ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসার কারনে আলোচিত ভাবীর হোটেল কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তাও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফকরুল ইসলাম।ভ্রাম্যমাণ আদালত অভিযানে সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ জাহেরুল হক। উক্ত অভিযানে “ভাবীর হোটেল”নামক উক্ত প্রতিষ্ঠান কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন অনুমোদন বিহীন মানহীন উৎপাদিত পন্যে বিক্রি ও পন্যের মোড়কে কোন প্রকার উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য প্রদর্শন না করা এবং কোন প্রকার লাইসেন্স দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেই সাথে ভবিষ্যতে এমন অনিয়মের পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করা হয়।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফকরুল ইসলাম বলেন,উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
                       


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD