• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর জেলা ইউনিট গঠন ভাইস চেয়ারম্যান খোকন, সেক্রেটারি টুকুন

Muntu Rahman / ১২৮ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

মালিকুজ্জামান কাকা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর জেলা ইউনিটের তিন বছর মেয়াদী (২০২৫-২০২৮) নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ১৪ অক্টবর জেলা ইউনিটের কার্যালয়ে ত্রিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কমিটির সাত সদস্য নির্বাচন করা হয়। গভীর রাতে কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির নেতারা হলেন-ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন ও সেক্রেটারি জাহিদ হাসান টুকুন।
এছাড়া নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. ইসহক, চিন্ময় সাহা, গোলাম রেজা দুলু, মুনির আহম্মদ সিদ্দিকী ও রাশেদ খান।
‘আর ওরা যশোর গড়তে ঐক্যবদ্ধ
মানুষের জন্য সমাজ উদ্যোক্তা শুদ্ধ।’
ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে রেড ক্রিসেন্ট সোসাইটির মানব সেবা মূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব যশোর ইউনিটের সেবামূলক কাজকে আরও গতিশীল করবে। তিনি দুর্যোগ মোকাবিলা, রক্তদান কর্মসূচি ও প্রাথমিক চিকিৎসাসহ সকল মানবিক কাজে জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।
ত্রিবার্ষিক সাধারণ সভায় নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আনিসুজ্জামান পিন্টু, দীপক কুমার রায় আর শাহরিয়ার বিশ্বাস সোহাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD