বটিয়াঘাটা প্রতিনিধিঃ-
স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে স্বামীস সুশান্ত গোলদার (২২) নামের এক যুবক।সে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের উত্তর রাঙ্গেমারী এলাকার শ্যামল গোলদারের পুত্র। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সুশান্ত গোলদার দুই বছর আগে তার স্ত্রী কে ভালবেসে বিবাহ করে ।সম্প্রতি তার স্ত্রী সন্তান সম্ভাবা হওয়ায় তার শ্বাশুড়ি জামাইয়ের বাড়িতে বেড়াতে আসে এবং মেয়েকে পিতার বাড়িতে যাওয়ার কথা জানায়। সুশান্ত তার স্ত্রীকে নিষেধ করলে স্ত্রী তার কথায় কর্ণপাত না করে পিতার বাড়ি চলে যায়। সে ওই অপমান সইতে না পেরে গতকাল শনিবার দিবাগত গভীর রাতে কাউকে কিছু না জানিয়ে নিজবসত ঘরের পিছনে নিমগাছের সাথে লাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়৷ প্রতিবেশীরা ভোরে তাকে দেখতে পেয়ে তার আত্মচিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে। এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে।
Devoloped By WOOHOSTBD