• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​ চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে বাঁশখালীর এক কলেজ ছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। “র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য সহ ৪২০ বোতল স্কাফ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ দৌলতপুর উপজেলা তাঁতী দলের জরুরী সভা নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন ভেড়ামারার সেবায় পাশে থাকতে চান সুমন বিশ্বাস, দোয়া ও সমর্থন কামনা

রাজশাহীর তানোর উপজেলার কিসমত বিল্লী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

Muntu Rahman / ৫৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

ডাঃ আব্দুল হান্নান রাজশাহী তানোর থেকে –

রাজশাহীর তানোর উপজেলার কিসমত বিল্লী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তানোর সেবা ফাউন্ডেশনের আয়োজনে এবং গাউসুল আযম বি.এন.এস.বি. আই হসপিটাল, দিনাজপুরের সহযোগিতায় একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির (Free Eye Camp) অনুষ্ঠিত হয়েছে।

চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল দিনব্যাপী অসহায় ও দরিদ্র মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় অপারেশন সেবা প্রদান করেন।
উক্ত শিবিরে সহায়তা প্রদান করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ANDHERI HILFE – Empowering People, Creating Opportunities।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মুজিবুর রহমান, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সাবেক সংসদ সদস্য (রাজশাহী-১, গোদাগাড়ী-তানোর)।
তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “যে ব্যক্তি কুরআন থেকে দূরে থাকবে—অর্থাৎ কুরআন পড়বে না, বুঝবে না এবং কুরআনের আইন সম্পর্কে অজ্ঞ থাকবে—তাদের জীবনে শান্তি আসবে না।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন

ড. মিজানুর রহমান, এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী (চাঁপাইনবাবগঞ্জ-২: নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর)। তিনি বলেন, “আগামী নির্বাচনে ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, ইনশাআল্লাহ।”

মো. মাহবুব আলম, এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী (নওগাঁ-৫: নিয়ামতপুর, পোরশা, সাপাহার)।

অধ্যাপক আব্দাল খালেক, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা।

ড. ওবায়দুল্লাহ, সভাপতি, আদর্শ শিক্ষক ফেডারেশন ও চেয়ারম্যান, রাজশাহী জেলা শাখা।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর উপজেলার সম্মানিত আমি মাওলানা মোঃ আলমগীর হোসেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী চেয়ারম্যান আব্দুল রহিম ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আব্দুল কাদের এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সেকেন্দার আলী, সভাপতি, বিপ্লবী বাজার ব্যবসায়ী সমিতি (তানোর); সাবেক সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং কলমা ইউনিয়ন; এবং চেয়ারম্যান পদপ্রার্থী, একই ইউনিয়ন পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD